• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি শুরু

Reporter Name / ১৩৬ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরে ডেঙ্গু, হাম ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি-২০২৬। রবিবার (৫ জুলাই-২০২৬ ) সকালে পিরোজপুরের পালপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর টাউন ক্লাবের সামনে এসে শেষ হয়।
কর্মসূচির উদ্বোধক হিসেবে নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ড্রেনে বা রাস্তার মোড়ে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের বিকল্প নেই।
‎প্রতিটি মহল্লায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে।
বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির বর্জ্য সংগ্রহের জন্য মাসিক নামমাত্র ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যাতে প্রতিটি এলাকা নিয়মিত পরিষ্কার থাকে। এই কার্যক্রমকে টেকসই করতে তরুণ ও যুবকদের সমন্বয়ে এলাকাভিত্তিক তদারকি কমিটি গঠন করা হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমকে গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে পিরোজপুরবাসীকে একটি বিশেষ গাড়ি উপহার দেওয়া হবে।
অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা যদি ডাস্টবিনে ময়লা না ফেলি, তবে রাস্তাঘাট কখনোই পরিষ্কার থাকবে না। নিজেদের ও সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ জরুরি”।
কর্মসূচিটি বাস্তবায়নে পিরোজপুর পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জেলা পরিষদকে পূর্ণ সহযোগিতা প্রদান করছে। অভিযানে অধ্যক্ষ আলমগীর হোসেন সরাসরি ড্রেনের ময়লা পরিষ্কার করেন , যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে। মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে পিরোজপুর শহরকে একটি আদর্শ ও মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category