• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Headline
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসাসেবা ও খাবারের মান খতিয়ে দেখার নির্দেশ দুই প্রতিমন্ত্রীর

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পিরোজপুর: পিরোজপুরে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর এবং হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করতে পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিদর্শনকালে তাদের সঙ্গে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হাসপাতাল ঘুরে দেখার সময় দুই প্রতিমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। রোগীরা নিয়মিত ওষুধপত্র ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, কিংবা চিকিৎসা পেতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন দুই প্রতিমন্ত্রী।
পরিদর্শনের একপর্যায়ে তারা হাসপাতালে রোগীদের জন্য প্রস্তুতকৃত ও পরিবেশন করা খাবারের মান এবং পরিমাণ সরেজমিন পরীক্ষা করেন। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সঠিক পরিমাণে এবং গুণগত মান বজায় রেখে খাবার দেওয়া হচ্ছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীদ্বয় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সার্বিক চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং রোগীদের জন্য সর্বোচ্চ রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেন। একই সঙ্গে রোগীদের প্রাপ্ত খাবারে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।
স্থানীয় সচেতন মহল ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালে সাধারণ ও প্রান্তিক মানুষের মানসম্মত এবং সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত পরিদর্শন ও প্রশাসনিক তদারকি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category