• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

পীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হকের সাথে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এর আগে নবাগত জেলা প্রশাসক পীরগঞ্জ উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আব্দুল হাই সরকার, সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর ইসলাম জিয়া। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও কৃষিখাতের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক ও সচেতন মহলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category