• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
হাইকোর্টে জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সাভারে ৬ মাস ধরে ৭ বছরের শিশুর ওপর যৌন নির্যাতন কক্সবাজারের হিমছড়ির মেরিনা বিচ ভিলা রিসোর্টে কেন কম্পিউটার ল্যাব তৈরি করছিলেন চীনা ও তাইওয়ানের নাগরিকেরা ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, এটা আইন অনুমোদন করে না : আইনজীবী মনজিল মোরসেদ জামায়াত আমিরের বক্তব্যে ‘বিস্মিত’ চসিক মেয়র শাহাদাত হোসেন বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’: কেনাকাটা করলেন হাজারো নাগরিক লোডশেডিংয়ে পাঠ্যবইয়ের মুদ্রণে বিঘ্ন সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা

পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট

Reporter Name / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: এই গরমে স্বস্তি পেতে ও প্রতিদিনের খাবারে সবজির বৈচিত্র্য বাড়াতে চাইলে তৈরি করতে পারেন পাঁচমিশালি সবজি ঘণ্ট। নানা ধরনের মৌসুমি সবজি দিয়ে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও। ভাতের সঙ্গে পরিবেশনের জন্য এটি হতে পারে স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি আয়োজন।

উপকরণ

সাদা আলু ১ কাপ, মিষ্টি আলু ১ কাপ, চিচিঙ্গা ১ কাপ, কাঁচা কলা ১ কাপ, পেঁপে ১ কাপ, চাল কুমড়া ১ কাপ, ধুন্দল ১ কাপ, বেগুন ১ কাপ, তেল আধা কাপ, আদা কুচি আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, পাঁচফোড়ন আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ এবং সামান্য হলুদ গুঁড়া।

প্রস্তুত প্রণালি

প্রথমে সব সবজি কিউব করে কেটে নিন। এরপর লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নরম করে নিতে হবে। অন্যদিকে একটি প্যানে তেল গরম করে পাঁচফোড়ন, আদা কুচি ও রসুন কুচি দিয়ে ফোড়ন দিন। মসলার সুগন্ধ বের হলে সিদ্ধ করা সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। রান্নার সময় চামচ দিয়ে সবজিগুলো হালকা চেপে ভেঙে দিতে হবে, যাতে ঘণ্টের স্বাভাবিক মাখা মাখা ভাব আসে। শেষে চিনি ও প্রয়োজনমতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পাঁচমিশালি সবজি ঘণ্ট।


আপনার মতামত লিখুন :
More News Of This Category