• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদাদাতা, রূপগঞ্জ : দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় পূর্বাচলের সাংবাদিক কার্যালয়ে সাধারণ সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
এতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেলকে সভাপতি এবং ভোরের কাগজের প্রতিনিধি হানিফ মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
২৫ সদস্যের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক জনতার মাসুদ করিম, সহ-সভাপতি পদে দৈনিক যায়যায়দিন ও মাই টিভির প্রতিনিধি মকবুল হোসেন এবং এনটিভির আবুল কালাম শাকিল দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাগরিক টিভি ও খোলা কাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয় এবং আরটিভির রুবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির প্রতিনিধি রাসেল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখী টিভির প্রতিনিধি এসএম আবু কাউসার, কোষাধ্যক্ষ পদে জাগো নিউজ ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি নাজমুল হুদা এবং সহ-কোষাধ্যক্ষ পদে এটিএন নিউজের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট পারভেজ মিয়া দায়িত্ব পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার শরিফ ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক এদিন পত্রিকার এসএ সাকের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে যায়যায়দিন পত্রিকার মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট রিপন মিয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের নুরে আলম এবং সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক সংবাদের এমদাদুল হক দুলাল দায়িত্ব পেয়েছেন। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদেও একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ২৫ সদস্যের এই কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলম হোসেন, দৈনিক নয়াদিগন্তের সফিকুল আলম মামুন, দৈনিক-এর নিজামউদ্দিন, যমুনা টেলিভিশন ও মানবজমিন পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দৈনিক জনতার প্রতিনিধি আনোয়ার হোসেন, চ্যানেল এস-এর রিপোর্টার গোলাম কাউসার দিলু এবং দৈনিক আজকের বাংলার সম্পাদক শেখ সুমন।
সর্বশেষ ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর রূপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটি গঠিত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ১৮ বছর প্রেসক্লাবে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের ফলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নবনির্বাচিত সভাপতি ছাত্তার আলী সোহেল বলেন, দীর্ঘদিন পর রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. হানিফ মোল্লা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রেসক্লাবকে একটি কার্যকর ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা করা হবে।
সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ বলেন, নতুন কমিটির মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে রূপগঞ্জের সাংবাদিকতার পরিবেশকে আরও শক্তিশালী করার চেষ্টা থাকবে।
সাংবাদিকরা আশা করছেন, দীর্ঘদিন পর গঠিত নতুন কমিটির মাধ্যমে রূপগঞ্জ প্রেসক্লাব আবারও সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category