• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
পোশাকশিল্পে অস্থিরতা, সরকারকে কঠোর অবস্থান নিতে হবে: জামায়াত আমির ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা ভারতসহ অন্য দেশে চলে যাচ্ছেন পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে সাবেক মন্ত্রী, এমপি ও কিছু শিল্পমালিক: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চল আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেয়ার অভিযোগে আটক ১ আবার মিরপুরে সড়কে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের ডেঙ্গুতে মৃত্যু, স্যালাইন নেই: স্বাস্থ্য ব্যবস্থাপনা কোথায়? কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, চরম দুর্ভোগে যাত্রীরা দু’দিনের সফরে কলকাতার ৫ জায়গায় থেকে ঘুরে আসুন

পোশাকশিল্পে অস্থিরতা, সরকারকে কঠোর অবস্থান নিতে হবে: জামায়াত আমির

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: পোশাকশিল্পের অস্থিরতার ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
ওই পোস্টে জামায়াত আমির লেখেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।
তিনি আরও লেখেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
এরইমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেষে তিনি লেখেন, শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। এক্ষেত্রে মালিক-শ্রমিকসহ সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category