• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে বাসে যাত্রী জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ‘মূলহোতা’ চট্টগ্রামে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬৩ সদস্য গ্রেফতার পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত হলো ‘রেডমিন হরাইজন -২০২৬’ রাজধানীতে অর্ধ কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ১ গ্রামবাংলায় শরতের আসল রূপ পরিমিত সাজসজ্জা এবং গোছানো পরিবেশই ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ভূমিকা রাখে দক্ষিণ ভারতের পাহাড়ি নীলকুরিঞ্জি প্রায় ১২ বছর পর ব্যাপকভাবে ফুল ফোটে প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বপ্নের মতো এক জায়গা শরীর সুস্থ রাখতে যেসব খাবারের দিকে নজর দেয়া জরুরি

প্রথমবার যখন কাবা ঘরের ওপর আমার দৃষ্টি পড়ল, আমি স্তব্ধ হয়ে গেলাম: আশনা হাবিব ভাবনা

Reporter Name / ৬৮ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: বিনোদনের দুনিয়ায় কখনো অভিনয়, কখনো বা ক্যানভাসে তুলির আঁচড়ে শিল্পকর্ম সবখানেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। ভক্তদের সাথে তার কাজের ও জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন।
বর্তমানে পুরো পরিবারসহ সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন এই অভিনেত্রী। আর সেখান থেকেই তিনি শেয়ার করেছেন তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র মুহূর্তের একগুচ্ছ ছবি।
পবিত্র কাবা শরীফের সামনে থেকে শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে ভাবনা তার হৃদয়ের গভীর আবেগ প্রকাশ করেছেন। প্রথমবার পবিত্রতম স্থান কাবা শরীফ দেখার অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘প্রথমবার যখন কাবা ঘরের ওপর আমার দৃষ্টি পড়ল, আমি স্তব্ধ হয়ে গেলাম।’
অনুভূতি বর্ণনা করতে গিয়ে ভাবনা আরও লিখেছেন, ‘আমার ভেতরের আবেগ, সেই পরম শান্তি আর মনের গভীর থেকে আসা কৃতজ্ঞতা কোনো কথা দিয়ে বোঝানো সম্ভব না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ-ই মালিক।’
ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে ভাবনাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে, যা ভক্তদের দৃষ্টি কেড়েছে। বিনোদন জগতের গ্ল্যামার সরিয়ে তিনি পবিত্র কাবার প্রাঙ্গণে হাজির হয়েছেন সম্পূর্ণ হিজাব ও বোরকা পরিহিত অবস্থায়। ছবিতে তিনি তার মা-বাবা ও বোনকে নিয়ে পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে আছেন।
ছবিতে দেখা যায়, ভাবনা একটি হালকা গোলাপি রঙের হিজাব ও বোরকা পরেছেন। তার বাবা এহরাম পরিহিত অবস্থায় আছেন। পরিবারসহ এই পবিত্র স্থানে এমন আবেগঘন ছবি দেখে ভক্তরাও তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। অনেককেই মন্তব্য করতে দেখা গেছে যে, তারা ভাবনার এই পবিত্র যাত্রায় অনুপ্রাণিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category