• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

প্রথম দিনেই বাজিমাত ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। সিনেমাটি প্রথম দিনে প্রায় ২২ কোটি রুপি আয় করেছে। এটি একক নায়ক হিসেবে ইমরান হাশমির ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্বোধনী আয়। এর আগে ২০১২ সালে মুক্তি পাওয়া ‘রাজ ৩’ প্রথম দিনে প্রায় ১১ কোটি রুপি আয় করেছিল।
সিনেমাটি সবচেয়ে ভালো ব্যবসা করেছে হিন্দিভাষী অঞ্চলে। দিল্লি-উত্তরপ্রদেশের পাশাপাশি মুম্বাই ও পশ্চিমবঙ্গের বাজারেও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে ছবিটি।
মুক্তির প্রথম দিনের সকালের আয় দেখে সিনেমাটির ২০ কোটি রুপি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে রাতের প্রদর্শনীতে দর্শক বাড়ায় শেষ পর্যন্ত আয় ২২ কোটির ঘর ছাড়িয়ে যায়।
স্বাধীনতা দিবসের ছুটির কারণে দ্বিতীয় দিনে সিনেমাটির আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে দ্বিতীয় দিনে প্রায় ৩০ কোটি রুপি আয় করতে পারে ছবিটি।
সিনেমাটির বাজেট তুলনামূলকভাবে কম হওয়ায় শুরুতেই এর ব্যবসা নির্মাতাদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে। সপ্তাহান্তে অন্তত ৭৫ কোটি রুপি আয় করার প্রত্যাশা করা হচ্ছে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপান’ সিনেমাটি প্রেক্ষাগৃহে ব্যর্থ হয়েছিল। পরবর্তী সময়ে সিনেমাটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। সেই ব্যর্থ সিনেমার দ্বিতীয় কিস্তিই এবার মুক্তির প্রথম দিনেই সাফল্যের মুখ দেখছে।
ইমরান হাশমির জনপ্রিয় প্রেমের গল্পনির্ভর সিনেমার প্রতি দর্শকদের নতুন করে আগ্রহ এবং ছবির গান- দুটিই ‘আওয়ারাপান ২’-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category