• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এম. সরোয়ার ও শেখ রাহাত ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় , বিজিবি মোতায়েন ৯ মাসে দেশে ফিরেছেন ১৬৮৭ জন নারী শ্রমিক ১৪৮ বছরেও জাতীয়করণ হয়নি বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক, ফেসবুক পোস্টে আরও যা জানালেন অদৃশ্য রপ্তানির সম্ভাবনায় তৃতীয় স্তম্ভ পর্যটন বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি পূজাকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে কাজ চলছে : এসআরবি মহাপরিচালক গ্রিন কার্ড পেলেন মৌসুমী সপ্তমীতে লাল শাড়িতে ধরা দিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টাঙ্গাইল: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মজলুম সাধারণ মানুষকে স্বস্তি ও শান্তি দেওয়া এবং সবার বাসযোগ্য একটি সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা এগিয়ে যাচ্ছি। মওলানা ভাসানীর কর্মময় জীবন আমাদের অত্যন্ত প্রেরণা হিসেবে কাজ করবে। তাদের রেখে যাওয়া কর্মকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিনীর ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বই মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।
পাট চাষীরাদের সরাসরি সুবিধা পাওয়ার সম্পর্কে শরীফুল আলম বলেন, আমরা কৃষকদের সুবিধা দেওয়ার জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।কৃষকদের সরাসরি বীজ, সার ও কিটনাশন দিচ্ছি। গত ১৭ বছর পাটের ক্রয় সেন্টার বন্ধ। এগুলো আমরা চালু করার চেষ্টা করে যাচ্ছি। বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নিচ্ছি। যাতে মধ্যস্বত্বভোগীরা এভাবে দাদন দিয়ে বিভিন্নভাবে কৃষকের কাছ থেকে আসল যে ন্যায্য মূল্য কেড়ে নিতে না পারে। তিনি বলেন, পাট উৎপাদনের ক্ষেত্রেও বিভিন্ন গবেষণা করা হচ্ছে। বীজ যাতে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। সারাদেশে ৬ হাজার বীজ লাগে সারা বছর। আমরা দেড় হাজার টন উৎপাদন করতে পারি, সাড়ে ৪ হাজার টন বাইরে থেকে ইনপুট করি। পানির অভাবে পাট পচাতে পারি না। বাড়ির আশে পাশের আঙিনায় পানির অভাবে পাট পটন ধরাতে পারে না। আবার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এতে পাট চাষের আগ্রহ এবং পাটের উৎপাদনও বাড়বে। পাটের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষরা ভালো মূল্য পাচ্ছে।
এতে প্রধান বক্তা ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন – ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম শহিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category