• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং অনুষ্ঠিত প্রবীণদের সেবায় পিরোজপুরে এমওইউ ফলোআপ সভা অনুষ্ঠিত ভাঙা ঘরে মানবেতর জীবন,মরিয়ম বেগমের অসহায় দিনযাপন যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে তিনজন নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য ছররা গুলি ছুড়েছেন, প্রশ্ন উঠেছে কার আদেশে গুলি হলো ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সাবেক সেনাপ্রধান আলোচনার সুযোগ দিতেই ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু জার্মানিতে মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা করল পুলিশ নতুন অর্থবছরে তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

প্রবীণদের সেবায় পিরোজপুরে এমওইউ ফলোআপ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মো.বাবুল শেখ,পিরোজপুর : প্রবীণদের সেবার মানোন্নয়ন ও স্থানীয় সেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন নিশ্চিত ও অগ্রগতি জানতে পিরোজপুরে একটি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বাস্তবায়িত ISIGOP প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কর্মসুচির আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক রহমান এবং সঞ্চালনা করেন সমন্বয়কারী মইনুল আহসান মুন্না। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও ডা. মো. নিজাম উদ্দিন। বক্তব্য দেন বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা (শহর) মো. মাসুম বিল্লাহ ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি উপপরিচালক মো. মমিনুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাদী খান। আরো বক্তব্য রাখেন নারী নেত্রী মিনারা বেগম, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, সাংবাদিক খালিদ আবু ও হাসান মামুনসহ অন্যরা। বক্তারা বলেন, প্রবীণদের অধিকার ও সেবা নিশ্চিত করতে এমওইউর কার্যকর বাস্তবায়নের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সে লক্ষ্যে নতুন করে অঙ্গিকারাবদ্ধ হয়ে সকলের সাথে সমঝোতা স্মরক স্বাক্ষরিত হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category