• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
১৫ অক্টোবর থেকে আমানতকারীদের টাকা ফেরত দেয়ার প্রস্তুতি ন্যাশনাল ব্যাংকের বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব বাণিজ্যমন্ত্রীর দুই বিমানবন্দরে কাস্টমসের অভিযান, ১ কোটি ৩৯ লাখ টাকার সোনা-আইফোন জব্দ সেপ্টেম্বরে আমদানি এলসি খোলা বেড়েছে ২২ শতাংশ জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক ও দক্ষিণ কোরিয়ায় পোশাক রপ্তানি বেড়েছে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের শাখা টিকিয়ে রাখতে সাড়ে ছয় হাজার কোটি মূলধন প্রতিশ্রুতি সরকারের ‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসনের বিরুদ্ধে আদালতে যাবে পিটিআই দিল্লিতে বিক্ষোভের আগে ময়দান ভাড়া নিতে হবে: বিজেপি সরকার করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি

প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হলো ভিনিসিয়ুসের

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখার পর নিষেধাজ্ঞার মেয়াদ জানার অপেক্ষা করছেন ভিনিসিয়ুস জুনিয়র। এদিকে মাঠের বাইরে রিয়াল মাদ্রিদ তারকার ব্যক্তিগত জীবনেও চলছে অস্থিরতা। ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগায় ১-০ গোলে জেতার ম্যাচে সরাসরি লাল কার্ড দেখার কারণে ২৫ অক্টোবর বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতেও নিষিদ্ধ থাকতে পারেন ভিনিসিয়ুস। ফ্রান্সের আরএমসি নেটওয়ার্ক-এর দাবি, এমন অনিশ্চয়তার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে।
ইনস্টাগ্রামে ৫৬ মিলিয়ন ফলোয়ারের অধিকারী এই ইনফ্লুয়েন্সারের প্রেস অফিসের দেয়া এক বিবৃতিতে ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, ‘কোনো মতবিরোধ বা তর্ক নয়। শুধুই মৌন সম্মতির মাধ্যমে শেষ হয়েছে তাদের সম্পর্ক।’ ভিনিসিয়ুস কিংবা ফনসেকা, কেউই এই খবর নিয়ে মন্তব্য করেননি।
২০২৫ সালের অক্টোবর থেকে ভিনিসিয়ুস ও ফনসেকাকে নিয়ে ব্রাজিল ও স্পেনে কথা চলছে। মে মাসেও একবার তাদের বিচ্ছেদ হয়েছিল। জুলাইয়ে আবার তার একসঙ্গে হন। তারপর বেশ কয়েকবার প্রকাশ্যে দেখা গেছে এই জুটিকে। মধ্য সেপ্টেম্বরে তাদেরকে স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে হাত ধরে থাকা অবস্থায় দেখা গিয়েছিল।
এদিকে মাঠের মধ্যেও সংকটে ভিনিসিয়ুস। চলতি মৌসুমে প্রথমবার তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছিল। মাঠে নেমে কয়েক সেকেন্ডের মধ্যে হিরো থেকে ভিলেন হয়ে যান। ৭০ মিনিটে তিনি গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেছেন বলে ভেবেছিলেন। কিন্তু গোল বিল্ডআপের সময় কানাডার নাথান সালিবার চুল টেনে ধরার কারণে তাকে মাঠ ছাড়তে হয়। কোচ হোসে মরিনিও রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও যাননি তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category