• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ফরিদপুর: ফরিদপুর শহরে মশাল মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (৩১ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষিপুর এলাকায় এ মশাল মিছিল হয় বলে জানা গেছে। নিষিদ্ধ সংগঠন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে এ ধরনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
ভিডিও দেখে সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যতবার মনে করবেন ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে, ঠিক ততবার দ্বিগুণ শক্তি নিয়ে একেকজন রিয়ান থেকে শত শত রিয়ান, শত শত থেকে হাজার হাজার রিয়ানের জয় বাংলার স্লোগানে কম্পিত হবে ফরিদপুরের মাটি। মনে রাখবেন, ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। ফরিদপুরের মাটি ছাত্রলীগের ঘাঁটি।’ এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে সড়কে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে মিছিল করছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে সজাগ রয়েছে। মিছিলকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category