• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

ফাঁকা মাঠে খেলছে ‘ককটেল ২’, মুক্তির আগেই বিক্রি ৫৭ হাজার টিকিট

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত ছবি ‘ককটেল ২’ আজ ১৯ জুন মুক্তি পেয়েছে। শুক্রবার প্রথম শো থেকেই সাড়া ফেলেছে এ সিনেমা। অবশ্য এ সিনেমার ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইতিমধ্যে ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। জেনে নেওয়া যাক, মুক্তির আগেই ছবিটি কত রুপি ব্যবসা করেছে। এ ছাড়া ‘ককটেল ২’-কে ঘিরে আরও খবর ভাগ করে নেওয়া হয়েছে।
মুক্তির আগেই বক্স অফিসে ভালো আবহ তৈরি করতে শুরু করেছে ‘ককটেল ২’। অগ্রিম বুকিংয়ে এখন গতি এসেছে। ওপেনিং ডের জন্য এখন পর্যন্ত এই রোমান্টিক ছবির প্রায় ৫৭ হাজার টিকিট বিক্রি হয়েছে, যা ছবিটির জন্য ইতিবাচক ইঙ্গিত।
ট্রেড ওয়েবসাইট সাকনিল্কের তথ্য অনুযায়ী, ব্লক সিট বাদ দিলে ছবিটি অগ্রিম বুকিং থেকেই প্রায় ১ কোটি ৯৭ লাখ রুপি আয় করেছে। আর ব্লক সিট যোগ করলে সেই অঙ্ক দাঁড়ায় প্রায় ৩ কোটি ৬৭ লাখ রুপি। মুক্তির আগে এখনো এক দিন বাকি থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
গত রোববার ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়েছিল। তবে শুরুতে অগ্রিম বুকিংয়ের গতি কিছুটা ধীর ছিল। মুক্তির দিন যত এগিয়ে এসেছে, টিকিট বিক্রিও তত বেড়েছে। যদিও এটি এ বছরের সবচেয়ে বড় অ্যাডভান্স বুকিং নয়, তবু ছবিটি ভালো সূচনার ইঙ্গিত দিয়েছে। এখন সবার নজর, এই বাড়তি আগ্রহ মুক্তির দিনের আয়েও প্রতিফলিত হয় কি না।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ককটেল ২’-এর প্রধান তিন অভিনেতা-অভিনেত্রীর পারিশ্রমিক বাবদ মোট ৩৫ কোটি রুপি খরচ করা হয়েছে। এর মধ্যে শহীদ কাপুর নিয়েছেন ২১ কোটি রুপি। অন্যদিকে কৃতি শ্যানন পেয়েছেন ৮ কোটি এবং রাশমিকা মান্দানা পেয়েছেন ৬ কোটি রুপি।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ‘ককটেল ২’ ছবিটি ১৫০ কোটি রুপির বাজেটে তৈরি হয়েছে। এর মধ্যে ৩৫ কোটি রুপি প্রধান অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। অন্যদিকে ছবির প্রিন্ট ও বিজ্ঞাপন প্রচারে প্রায় ২০ কোটি রুপি খরচ হয়েছে। বাকি ৯৫ কোটি রুপি ছবির প্রোডাকশন ও পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক বাবদ ব্যয় করা হয়েছে।
‘ককটেল ২’-এর জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, ১৯ জুন এর সঙ্গে বড় কোনো বলিউড ছবি মুক্তি পায়নি। তাই কিছুটা ফাঁকা ময়দানে ইনিংস খেলতে নেমেছেন শহীদ, কৃতি ও রাশমিকা। গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘ম্যায় বাপাস আউঙ্গা’ ও ‘ভারত ভাগ্য বিধাতা’ বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। ফলে ‘ককটেল ২’ সেই সুযোগ কাজে লাগাতে পারে। এ ছাড়া ‘হন্টেড ৩ডি’-ও বক্স অফিসে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি। তাই দর্শকদের প্রেক্ষাগৃহে টানার ভালো সুযোগ রয়েছে ‘ককটেল ২’-এর সামনে।
‘ককটেল ২’-কে সিবিএফসি ‘এ’ ছাড়পত্র দিয়েছে। এর অর্থ, ছবিটি শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবেন। ছবিটি বেশ দীর্ঘও। এর মোট রানটাইম ১৫০ মিনিট, অর্থাৎ ২ ঘণ্টা ৩০ মিনিট।
‘ককটেল ২’ ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মন্দানা। ছবিটি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। তিনি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক-কমেডি ‘ককটেল’-এরও পরিচালক ছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সাইফ আলী খান ও ডায়ানা পেন্টি। ‘ককটেল ২’ ছবিটি ম্যাডক ফিল্মসের ব্যানারে প্রযোজনা করছেন দিনেশ বিজন। পরিচালকের দাবি, এই সিক্যুয়েলে নতুন চরিত্রদের নিয়ে একেবারে নতুন একটি গল্প তুলে ধরা হবে। ‘ককটেল ২’ ছবির সংগীত পরিচালক হলেন প্রীতম। প্রীতমের সুরে গানগুলো এরই মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category