• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

ফুটবল ও সংগীতের মেলবন্ধনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট ‘সকারামা’

Reporter Name / ৭৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: ফুটবল ও সংগীতের মেলবন্ধনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট ‘সকারামা’। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন ফুটবলার ক্লদিও ক্যানিজিয়ার। অনুষ্ঠানে একই মঞ্চে সংগীত পরিবেশন করবে চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার।
লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি মঙ্গলবার বেলা ৩টা থেকে শুরু হবে। বিশ্ব ফুটবলের তারকা ক্যানিজিয়ার উপস্থিতিতে পারফর্ম করা নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে অংশ নেওয়া ব্যান্ডগুলো।
সামাজিক মাধ্যমে চিরকুট ব্যান্ড লিখেছে, ‘১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপ কাঁপানো আর্জেন্টাইন সুপারস্টার ক্লদিও ক্যানিজিয়া আসছেন ঢাকায়, ১৮ অগাস্ট। কী এক অনবদ্য ডিটারমিনেশন আর অরা নিয়ে খেলতেন তিনি! তার জন‍্য পারফর্ম করব, দারুণ উত্তেজিত। বিশ্ব ফুটবলের গ্লোরিয়াস এই আইকনকে সেলিব্রেট করতে আয়োজন করা হচ্ছে কনসার্ট সকারামা।’
ব্যান্ড অড সিগনেচার শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে লিখেছে, ‘সংগীত ও ফুটবলের যুগলবন্দিতে দিনটি হয়ে উঠবে উৎসবমুখর। এই আয়োজনে অন্যতম বড় আকর্ষণ হিসেবে যোগ দিচ্ছেন ক্যানিজিয়া। এই অবিস্মরণীয় উদযাপনে সবাইকে আমন্ত্রণ।’
আয়োজকেরা জানিয়েছেন, ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ সকারামা কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের সুবিধার্থে তিনটি ক্যাটাগরিতে টিকিট পাওয়ার সুযোগ থাকছে। সিলভার ক্যাটাগরির টিকিটের মূল্য ২ হাজার টাকা, গোল্ড ক্যাটাগরি ৩ হাজার টাকা এবং প্লাটিনাম ক্যাটাগরির টিকিট নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category