• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

ফের একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: বাপ্পা মজুমদার। বাংলা গানের নন্দিত এক শিল্পী। তিন দশকেরও বেশি সময় ধরে সুর-গায়কীর ইন্দ্রজালে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের। দীর্ঘ ক্যারিয়ার হলেও একক কনসার্ট করেছেন খুব কম। ২০২২ সালে প্রথমবার একক কনসার্ট করেন, এরপর ২০২৪-এর ফেব্রুয়ারিতে করেন দ্বিতীয় শো। গত বছরের জুলাইতেও একটি একক শো করেছেন বাপ্পা। তবে সেটি ছিল ছোট পরিসরে।
প্রায় আড়াই বছর পর ফের বড় পরিসরে একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। ‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক এই কনসার্ট হবে ৯ অক্টোবর, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে।
মধ্যরাতে ক্যাটরিনার বাসায় রণবীর, সাংবাদিক দেখেই ছিনিয়ে নেন ক্যামেরা
গতকাল (১৩ সেপ্টেম্বর) রাতে কনসার্টের ঘোষণা দিয়েছেন শিল্পী নিজেই। পোস্টার প্রকাশ করে ভক্তদের জানিয়েছেন, তারিখটি মনে রাখতে। জানা গেছে, কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান। তবে এই কনসার্টের টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। শিগগিরই তা শুরু হবে, তখনই জানা যাবে টিকিটের মূল্য এবং অন্যান্য নিয়ম-শর্ত। অবশ্য বাপ্পা মজুমদার একক শো করবেন, এ খবর শুনেই তার ভক্তরা উচ্ছ্বসিত। অনেকেই তার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কনসার্টে উপস্থিত থাকার কথা বলছেন।
উল্লেখ্য, ক্যারিয়ারের তিন দশক পেরিয়ে এখনো নিয়মিত গান করে যাচ্ছেন বাপ্পা মজুমদার। নতুন গান যেমন প্রকাশ করে চলেছেন, তেমনি কনসার্ট আর নানা ইনস্ট্রুমেন্টাল দিয়েও শ্রোতাদের সঙ্গে সখ্য বজায় রাখছেন শিল্পী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category