• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন ‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম ব্যবসায়ী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া স্ত্রীর প্রতি সহিংসতা দাম্পত্য অধিকারের অংশ নয়, বরং অপরাধ: বিচারক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ঢাকার বস্তি ও উপকূলের ৮ জেলার উন্নয়নে আসছে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: বাবুল আক্তার

ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে: রিজভী

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে। শনিবার দুপুরে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের এক বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে যুবদল।
আওয়ামী লীগের (রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ) নেতারা বিদেশে সুখেই আছেন উল্লেখ করে রিজভী বলেন, তাঁদের কেউ কলকাতায়, কেউ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। আর দেশে তৃণমূলের টোকাই নেতা-কর্মীদের হাতে বোমা দিয়ে আতশবাজি করা হচ্ছে। এসব আতশবাজিতে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভয় পায় না।
রুহুল কবির রিজভী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আপনার গুম, খুনের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছে। তারা ভয় পায় না, মাথানত করেনি।’ তিনি বলেন, ‘এই বিক্ষোভ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, রক্তপিপাসু শেখ হাসিনার বিরুদ্ধে।’ রিজভী বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) বাবার রচিত ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তাঁর যে দণ্ড হয়েছে, সেই দণ্ড তাঁকে ভোগ করতে হবে। মানুষ হত্যার জন্য, ছাত্র হত্যার জন্য তাঁর যে দণ্ড হয়েছে, আরও যেগুলো বিচারাধীন আছে, প্রত্যেকটার দণ্ড তাঁকে ভোগ করতে হবে।’ মিছিলে যুবদলের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category