• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছে না ঢাকার পুলিশ পুলিশের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আমরা সবসময় সতর্ক: ডিবি ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে : শামসুজ্জামান দুদু চেক ডিজঅনার মামলায় সাহেদের ১ বছরের কারাদণ্ড টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না: পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে কাল : কৃষিমন্ত্রী

বক্স অফিসে প্রথম সিনেমার ব্যর্থতায় আরও জেদি করে তোলে সঞ্জয় লীলা বানসালিকে

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: প্রথম সিনেমাতে ব্যর্থতার মুখ দেখেন বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তবে তিনি সে সময় হতাশায় ভেঙে পড়েননি। ১৯৯৬ সালে ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এই নির্মাতা।
বক্স অফিসে প্রথম সিনেমার ব্যর্থতা তাকে আরও জেদি করে তোলে। নতুন উদ্যমে তৈরি করেন ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমা। এটি শুধু সুপারহিটই হয়নি, অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু যে সিনেমাকে আজ ক্লাসিক বলা হয়, মুক্তির সময় সেটিকেও নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
এক সাক্ষাৎকারে বনসালি বলেন, ‘‘হাম দিল দে চুকে সনম’মুক্তির পর অনেকেই ঐশ্বরিয়ার জনপ্রিয় গান ‘নিম্বুডা’ নিয়ে কটাক্ষ করেছিলেন। কেউ কেউ মন্তব্য করেছিলেন, তাকে নাকি ‘মুজরা’ করানো হয়েছে।’’
এই মন্তব্যে যথেষ্ট বিরক্ত হয়েছিলেন বানশালি।পরিচালক জানান, ছবির প্রতিটি খুঁটিনাটি বিষয়ে তিনি নিজে নজর রাখতেন। পোশাক, গয়না, সেটের রং, পর্দার কাপড়, এমনকি ঐশ্বরিয়া রাইয়ের চোখের কাজলের পুরুত্ব পর্যন্ত তিনি নিজেই ঠিক করেছিলেন। তার কথায়, ‘‘আমি প্রতিটি বিষয় নিখুঁত করতে চেয়েছিলাম। দিনের ২৪ ঘণ্টাই ছবির কথা ভাবতাম। সেই সময় আমি যেন অন্য এক মানুষ হয়ে গিয়েছিলাম। ‘হাম দিল দে চুকে সনম’-এর নারী চরিত্র নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। সেই প্রসঙ্গে বনশালি বলেন, ‘‘আমি নারীদের নিজস্ব সৌন্দর্য ও ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরতে ভালোবাসি।’’


আপনার মতামত লিখুন :
More News Of This Category