• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

বগুড়ায় ১০০ পটকার বারুদ একত্র করে বিস্ফোরণ

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বগুড়া: বগুড়া নগরীর এমএস ক্লাব মাঠে প্রায় ১০০টি পটকার বারুদ একত্র করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, কয়েকজন ব্যক্তি প্রায় ১০০টি পটকার বারুদ একটি প্লাস্টিকের বস্তায় একত্র করেন। পরে সেগুলো এমএস ক্লাব মাঠের মাঝখানে নিয়ে আগুন ধরিয়ে দেন। এতে আগুনের কুণ্ডলির সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে আলামত হিসেবে বুড়ি মা লেখা পটকার মোড়ক ও ফেলে রাখা পটকার খোসা উদ্ধার করে পুলিশ।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category