• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline
দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি স্পেনের বিশ্বকাপ জয়ে ব্যালন ডি’অর দৌড়ে নতুন মোড় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, সভাপতিকে যুক্তরাষ্ট্র আটক করেনি

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি এখন চরম রূপ নিয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও হবিগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জেলা এখন পানির নিচে। বন্যার সঙ্গে যোগ হয়েছে মারাত্মক পাহাড় ধস। ভয়াল এই প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, আর প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ।
দেশের এমন আশঙ্কাজনক ও থমথমে পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি গভীরভাবে উদ্বিগ্ন বিনোদন অঙ্গনের তারকারাও। গত দুদিন ধরে শোবিজের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে এই মানবিক সংকট মোকাবিলার আহ্বান জানাচ্ছেন তারা।
এই তালিকায় শামিল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও। দেশের মানুষের এই দুর্ভোগ দেখে স্থির থাকতে পারেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
বন্যার্তদের কষ্টের চিত্র তুলে ধরে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘দেশের মানুষ মারা যাচ্ছে, লাশ ভেসে চলে যাচ্ছে, মানুষের বাসায় খাবার নাই পানি উঠে বসে আছে। এই অবস্থায় মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, অফিসে যাচ্ছে।’ তিনি নিজের ও সমাজের সামর্থ্যবানদের অবস্থান মনে করিয়ে দিয়ে আরও যোগ করেন, ‘আমার মতো যারা বাসায় বসে থাকতে পারছেন, মাথার উপর ছাদ, ঘরে বিদ্যুৎ আর পর্যাপ্ত খাবার আছে নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান মনে করুন, আসুন নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারা যায় একটু সাহায্য করি।’
ফারিণের এই মানবিক পোস্টটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভক্ত-অনুরাগীরাও তার এই আহ্বানকে সাধুবাদ জানিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category