• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

বয়স বাড়লেই কি মানুষ পরিপক্ব বা ম্যাচিউর হয় : কেয়া পায়েল

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : বয়স বাড়লেই কি মানুষ পরিপক্ব বা ম্যাচিউর হয়? নাকি জীবনের অভিজ্ঞতা আর কাজের পরিধি মানুষকে প্রকৃত অর্থে পরিপক্ব করে তোলে? ম্যাচিউরিটি বা পরিপক্বতা নিয়ে প্রচলিত এমন অনেক ধারণার ভিড়ে নিজের এক ভিন্ন ও বাস্তবসম্মত ভাবনা শেয়ার করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি ম্যাচিউরিটি নিয়ে কথা বলেন এই তারকা। সেখানে তিনি জানান, পরিপক্বতার জন্য নির্দিষ্ট কোনো বয়সের অপেক্ষায় বসে থাকার কোনো মানে হয় না।
কেয়া পায়েল বলেন, ‘আমরা অনেকেই হয়তো চিন্তা করি আমাদের বয়স ৩০ এর পরে আরও ম্যাচিউর হবো। তারপরে গিয়ে কাজ করবো। কিন্তু ম্যাচিউরিটিটা হয় তখনই কাজ করতে করতে। ম্যাচিউরিটিটা এমন না যে বয়সের সাথে সাথে হয়, তবে বয়সের সাথেও এক ধরণের ম্যাচিউরিটি হয়।’
কেবল বয়সের গণ্ডিতে ম্যাচিউরিটিকে আটকে না রেখে একে আরও বিশদভাবে দেখার আহ্বান জানান এই অভিনেত্রী। তার মতে, মানুষ কার সাথে মিশছে বা কেমন পরিবেশে সময় কাটাচ্ছে- তার ওপর মানুষের মানসিক বিকাশ অনেকাংশে নির্ভর করে।
এ অভিনেত্রীর ভাষ্যে, ‘কিন্তু ম্যাচ্যুরিটি হয় আসলে আমাদের পুরো জায়গাটা জুড়ে; আমরা কোথায় মিশছি, কী করছি সবকিছুর উপরে। আমরা যত বেশি মিশব, যত বেশি কাজ করব, তত বেশি ম্যাচ্যুরিটি আসবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category