• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

বরগুনায় ১৭ লাখ টাকা মূল্যের শাপলা পাতা ও গিটার মাছ উদ্ধার

Reporter Name / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৬৯০ কেজি শাপলা পাতা ও গিটার মাছ উদ্ধার করে জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। জব্দকৃত এসব মাছের বাজার মূল্য প্রায় ১৭ লাখ ২৫ হাজার টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের পাথরঘাটা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একইদিন সকাল ৮টার দিকে পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বিভিন্ন মাছের আড়তে তল্লাশি চালালে ৪৪০ কেজি শাপলা পাতা ও ২৫০ কেজি গিটার মাছ পেলে তা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৭ লাখ ২৫ হাজার টাকা। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।
এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ডের পাথরঘাটা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জব্দকৃত গিটার ও শাপলা পাতা মাছ পাথরঘাটা বন বিভাগ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার উদ্দেশ্যে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বিলুপ্তপ্রায় প্রাণী এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category