• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

বলিউড থেকে বিদায় নেয়ার কথা ভাবছেন তাপসী পান্নু

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। নারীপ্রধান ও বাস্তবধর্মী গল্পের সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। ‘পিঙ্ক’, ‘মূল্ক’, ‘থাপ্পড়’সহ একাধিক সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে হিন্দি সিনেমার গল্প ও নির্মাণের ধরন নিয়ে এবার নিজের অসন্তোষের কথা স্পষ্ট করলেন এই অভিনেত্রী।
বর্তমানে নিজের নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারণা নিয়ে ব্যস্ত তাপসী। এরই মধ্যে এক সাক্ষাৎকারে বলিউডের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, পর্দায় অতিরিক্ত সহিংসতার প্রবণতা দেখে মাঝে মাঝে অভিনয় থেকে অবসর নেয়ার কথাও ভাবেন।
তাপসী বলেন, ‘সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাগুলোর চিত্র দেখে পরিবারের সঙ্গে আড্ডায় একসময় বলেই ফেলেছিলাম, আমার কি তবে অবসর নেয়ার সময় হয়ে এলো? কারণ এখন যেভাবে নির্দিষ্ট ধারার অতিরঞ্জিত সহিংস ছবি তৈরি হচ্ছে, তারচেয়ে বরং অভিনয় ছাড়াই ভালো। হয়তো এ ধরনের সিনেমার একটা বড় দর্শকশ্রেণি রয়েছে, কিন্তু আমি অন্ধভাবে পেশাকে ভালোবেসে যা খুশি তা করতে পারব না।‘
অভিনেত্রীর কথায়, দর্শকের পছন্দ বা সময়ের ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের নীতির সঙ্গে আপস করতে চান না তিনি। দীর্ঘ ক্যারিয়ারে কোন ধরনের সিনেমা ও চরিত্রে কাজ করেছেন, সেটিই ভবিষ্যতে তার পরিচয়ের অংশ হয়ে থাকবে বলেও মনে করেন তাপসী।
নিজের কাজের ধারা ও ভাবমূর্তি ধরে রাখার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ধারা বা ঘরানা হয়তো বদলে যাবে, কিন্তু একজন শিল্পীর কাজের তালিকা (ফিল্মোগ্রাফি) একই থেকে যাবে। আজ থেকে ১০ বছর পর যখন কেউ আমার অভিনীত চলচ্চিত্রগুলো ফিরে দেখবে, তখন যেন আমি কিংবা আমার আপনজনদের লজ্জায় পড়তে না হয়। সময়ের হাওয়ায় ভেসে যাওয়ার চেয়ে নিজের সিনেমার মানকে ধরে রাখাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
এদিকে তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’ নির্মাণ করেছেন দেবাশীষ মাখিজা। কানিকা ধিলনের রচনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে জয়পুরের কাল্পনিক পটভূমিতে। থ্রিলারধর্মী এই গল্পে একজন অন্ধ মায়ের অদৃশ্য সত্যের সন্ধান ও সংগ্রামকে তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে তাপসী পান্নুর সঙ্গে আরও অভিনয় করেছেন ইশওয়াক সিং, জতিন শর্মা, স্বস্তিকা মুখার্জি, মিতা বশিষ্ঠ ও ছায়া কদম। ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘গান্ধারী’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category