• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ অপরিকল্পিত নগরায়ণে বসবাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা বিমানবন্দরের ক্যানোপিতে বিভিন্ন শ্রেণির মানুষের অবাধ প্রবেশ নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: রিজভী আমার লজ্জা হয় এদের মতো একটি বিরোধীদল সংসদে: হারুনুর রশিদ কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতার লোভে গণতন্ত্রকে হুমকিতে ফেলা যাবে না: ইশরাক ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ভবনের চিলেকোঠায় বাবা ও ছেলেকে আটকে নির্যাতন-চাঁদা আদায়, গ্রেফতার ৩ শাপলা চত্বরে ৬১ জনকে হত্যার তথ্য মিলেছে, শনাক্ত ৫৮: চিফ প্রসিকিউটর

বাংলাদেশের শুভ-নন্দিতার গান শুনে মুগ্ধ এ আর রহমান

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা জুটি বেঁধে শুরু করেছেন ‘মোজি অ্যান্ড কোং’ নামের মিউজিক প্রকল্প। বছর দেড়েক ধরে তারা পুরনো কিছু গান নতুন আঙ্গিকে কাভার করছেন। তাদের ব্যতিক্রমী পরিবেশনা মুগ্ধও করছে দর্শক-শ্রোতাদের। সেই মুগ্ধ শ্রোতার তালিকায় যুক্ত হলেন এ আর রহমান। হ্যাঁ, ভারতের অস্কারজয়ী কিংবদন্তি সংগীতকার। শুভ-নন্দিতার গান শুনে শুধু মুগ্ধতায় সীমাবদ্ধ থাকলেন না তিনি, গানটি শেয়ারও করলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
সম্প্রতি শুভ-নন্দিতা কাভার করেছেন ‘সাওয়ারিয়া’। এ গানের সংগীতকার এ আর রহমান। শুভ জানালেন, এটি তার অত্যন্ত প্রিয় একটি গান। সেই সুবাদেই গানটি কাভার করেছেন। তার ভাষ্য, ‘ছোটবেলা থেকে এ আর রহমান গান শুনে আসছি। যার কাজ অনুপ্রেরণা হিসেবে মনের মধ্যে ধারণ করেছি, তিনিই আমাদের গান দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এটা তো দারুণ অনুভূতি।’
এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট শেয়ার করেছেন নন্দিতাও। তার উচ্ছ্বাসও বাঁধ মানছে না। লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
এ আর রহমানের ইনস্টাগ্রাম স্টোরি ও গানের দৃশ্যে শুভ-নন্দিতা
প্রসঙ্গত, শুভ ও নন্দিতা দেশের এ প্রজন্মের অন্যতম মেধাবী দুই শিল্পী। কোক স্টুডিও বাংলার ‘বুলবুলি’ গান দিয়ে আলোচনায় আসেন নন্দিতা, এ গানের সংগীতায়োজন করেছিলেন শুভ। যদিও তাদের পরিচয় ও পেশাগত সম্পর্ক আরও আগে থেকেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category