• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
বাগেরহাটে এক মামলার ১৩ আসামি গ্রেফতার না হওয়ায় বাদীর ক্ষোভ বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিল সরকার মাত্র দুইটি ট্রাকে পাওয়া গেল সিগারেট তৈরির কারখানার সব মেশিন ও তামাক জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে উড়িয়ে শেষ আটে বাংলাদেশের মেয়েরা স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে নায়ক আর্লিং হলান্ড কিলিয়ানের নৈপুণ্যের রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে নারী এশিয়া কাপে সেমিফাইনালে কার বিপক্ষে খেলবে কোন দল
গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাগেরহাটে এক মামলার ১৩ আসামি গ্রেফতার না হওয়ায় বাদীর ক্ষোভ

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

খান সুমন, কচুয়া: বাগেরহাটে একটি ফৌজদারি মামলার মধ্যে ১৩ জন পলাতক রয়েছেন। মামলার মোট ৩০ জন আসামির মধ্যে ১৭ জন জামিনে রয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও বাকি ১৩ আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। মামলার নথি ও সূত্রে জানা গেছে, এই মামলার ১ নম্বর আসামি মহসিন হোসেন দুলু (৪৮) সহ মোট ১৩ জন দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। পলাতক অন্য আসামিরা হলেন—গজালিয়া ইউনিয়নের কাইয়ুম হাওলাদার (৪৫), আরজু খান (৪৮), জসিম মাঝি (৩৫), মাইনুল শেখ (২৮), রকি শেখ (২৮), শাকিল শেখ (২৪), হাবিবুর শেখ হৃদয় (২৩) ও আলম হাওলাদার (৬০)। এছাড়া গোপালপুর ও কচুয়া সদরের বিভিন্ন গ্রামের বাসিন্দা রকিবুল শেখ (২৫), হাজরা ইশতিয়াক (৩৮), রনি শেখ (২৭), মোল্লা মেহেদী বাবু (২৯) এবং ফেরদাউস শিকদার (৩০) পলাতক আসামিদের তালিকায় রয়েছেন।
​মামলার বাদী, কচুয়া উপজেলার জোবাই গ্রামের বাসিন্দা মোঃ এখলাসুর রহমান অভিযোগ করেন, ২০২৫ সাল থেকে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও পুলিশ তাদের আটক করছে না। আসামিদের অনেকের বিরুদ্ধে আরও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এবং তাদের কেউ কেউ গোপনে এলাকায় ঘোরাফেরা করলেও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে।
প্রশাসনিক সূত্র অনুযায়ী​ আসামিরা আত্মগোপনে থাকায় তাদের আটক করতে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে” বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category