• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট : বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দেয়। এতে কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার, টেবিল, বিএনপির নেতাকর্মীদের ছবি, ফ্যান ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। কার্যালয়ের দেওয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লিখেছেন দুর্বৃত্তরা।
এদিকে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যানচলাচল ব্যাহত করার চেষ্টা করেন দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে যান তারা।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল বলেন, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে বারুইপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কার্তিকদিয়া গ্রামের ঝাউতলার বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছেন। গাছও ফেলেছে শ্রীঘাট এলাকায় রাস্তার উপর। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যান। দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আছে বলে জানান এই বিএনপি নেতা।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলে কয়েকজন লোক এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে একটি পেট্রোল বোমা মেরে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্বৃত্তদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীঘাট এলাকায় গাছ ফেলার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category