• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর পর জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ বিতরণ শুরু

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। জুলাই মাসের শুরু থেকে প্রতি মাসে দু’টি করে উপজেলায় এই কার্যক্রম চালু হবে। প্রতিটি উপজেলায় দু’টি করে বিদ্যালয় বাছাই করে প্রথমে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ ও ড্রেস বিতরণ করা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্য শ্রেণিতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
আগামী ৭ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন। বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হবে। দেশের ২ লাখ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যেই হাতে নিয়েছে সরকার। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা বরাদ্দ বাড়ানো হবে। স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জাতীয় সংসদেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ২২ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সম্পুরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সব মন্ত্রণালয় বা বিভাগ আগামী ১৮০ দিন, আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। তারেক রহমান আরও বলেন, “এই অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণসহ অন্যান্য উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। এর আগেও গত ৮ এপ্রিল জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে তারেক রহমান প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে উল্লেখ করেন।
একই দিন বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, “দেশীয় পণ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া এবং মেড ইন বাংলাদেশ উদ্যোগকে শক্তিশালী করার জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, জুলাই মাসের শুরু থেকে প্রতি মাসে দুটি করে উপজেলায় এই কার্যক্রম চালু হবে। প্রতিটি উপজেলায় দু’টি করে বিদ্যালয় বাছাই করে প্রথমে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ ও ড্রেস বিতরণ করা হবে। পরে ধাপে ধাপে অন্য শ্রেণিতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।”
মাহদী আমিন জানান, প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর কাছে পাটের ব্যাগ ও এক লাখ শিক্ষার্থীর কাছে স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংসদে লিখিত প্রশ্নের জবাবে তারেক রহমান জানিয়েছিলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকার নির্বাচনি ইশতেহারে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপি’র ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ব্যক্ত করা হয়েছে। সে আলোকে শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। সেই লক্ষ্যে চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। সব উপজেলায় পর্যায়ক্রমে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category