• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
ত্রিশালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত তিতাসে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে কচুয়ায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হোমনায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেবী গ্রুপের পক্ষ থেকে উপহার প্রদান সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী

বাবাকে নিয়ে যে গানগুলো আজও ছুঁয়ে যায় হৃদয়

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : বাবা-একটি শব্দ, যার সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ আর নির্ভরতার অসংখ্য গল্প। সন্তানের জীবনে বাবার অবদানকে স্মরণ করতেই প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। বিশেষ এই দিনে বাবাকে ঘিরে স্মৃতিচারণ, ভালোবাসা আর শ্রদ্ধার পাশাপাশি নতুন করে আলোচনায় আসে বাবাকে নিয়ে সৃষ্টি হওয়া কালজয়ী গানগুলোও।
বাংলা গানের ভাণ্ডারে বাবাকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য জনপ্রিয় গান। কিছু গান বাবার স্নেহের কথা বলে, কিছু গান হারিয়ে যাওয়া বাবার স্মৃতিকে জাগিয়ে তোলে, আবার কিছু গান বাবা-সন্তানের সম্পর্কের গভীরতাকে তুলে ধরে। বাবা দিবসে এমনই কয়েকটি হৃদয়ছোঁয়া গানের কথা তুলে ধরা হলো।
‘আয় খুকু আয়’: বাবাকে নিয়ে বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় গানগুলোর তালিকায় নিসন্দেহে রয়েছে ‘আয় খুকু আয়’। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং ভি বালসারার সুরে গানটি কণ্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার। বাংলাদেশে ১৯৭৯ সালে কাজী হায়াত পরিচালিত ‘দ্য ফাদার’ চলচ্চিত্রে ব্যবহারের পর গানটি নতুন করে জনপ্রিয়তা পায়। পরে আসিফ আকবর ও ন্যানসির কণ্ঠেও গানটির নতুন সংস্করণ শ্রোতাদের প্রশংসা কুড়ায়।
‘আমার বাবার মুখে’: এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’ গানটি এখনও শ্রোতাদের আবেগতাড়িত করে। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে গানটি ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘নয়নের আলো’ চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল।
‘বাবা বলে গেল’: ‘বাবা বলে গেল আর কোনোদিন গান করো না’-এই গানটিও বাবা দিবসের আলোচনায় বারবার ফিরে আসে। আমজাদ হোসেনের কথায় এবং আলাউদ্দিন আলীর সুরে গানটি গেয়েছিলেন শামীমা ইয়াসমিন দিবা। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমায় ব্যবহৃত হয় গানটি।
‘বাবা বলে ছেলে নাম করবে’: বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে বাবা নিয়ে সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি ‘বাবা বলে ছেলে নাম করবে’। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহর ঠোঁটে এবং আগুনের কণ্ঠে গানটি দর্শকদের হৃদয় জয় করে নেয়। আজও গানটি সমান জনপ্রিয়।
জেমসের ‘বাবা’: নগর বাউলের গুরু জেমসের কণ্ঠে ‘বাবা’ গানটি নব্বই দশকের শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। প্রিন্স মাহমুদের কথা ও সুরে নির্মিত গানটিতে বাবা হারানোর বেদনা ও স্মৃতির আবেগ ফুটে উঠেছে গভীরভাবে।
‘বাবা তোমার কথা মনে পড়ে’: আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘বাবা তোমার কথা মনে পড়ে’ গানটিও বাবা দিবসে বিশেষভাবে স্মরণ করা হয়। নিজের লেখা ও সুরে গাওয়া এই গানটি স্থান পেয়েছিল তার জনপ্রিয় একক অ্যালবাম ‘প্রেম তুমি কি?’-তে।
‘বাবা ছেলের টান’: এ গানটিতে সৈয়দ আবদুল হাদীর সঙ্গে ছেলে হিসেবে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবরের কণ্ঠে। গানটি ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) থেকে প্রকাশিত হয়েছে ২০২০ সালে । সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কিশোর দাশ। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও কিশোর দাস।
‘বাবা নেই’: আসিফ আকবরের কণ্ঠে ‘বাবা নেই’ গানটি বাবা হারানোর কষ্ট আর শূন্যতার অনুভূতি তুলে ধরে। প্রদীপ সাহার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেন রাজেশ ঘোষ।
এছাড়াও মনির খানের ‘বাবা তোমার ছেলে আজ’, ফাহমিদা নবীর ‘আছো তুমি কোন সুদূরে’, বন্নি আহমেদের ‘বাবা বলতো বড় হয়ে নে খোকা’, ঝিনুকের ‘বাবা খেয়াল রেখো তুমি তোমার মতো’সহ আরও অনেক গান বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের অনন্য প্রকাশ হয়ে আছে।
সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও বাবার প্রতি সন্তানের ভালোবাসা বদলায় না। আর সেই ভালোবাসার আবেগই বারবার ফিরে আসে গানে গানে। বাবা দিবসে তাই এই গানগুলো শুধু বিনোদন নয়, বরং বাবাকে স্মরণ করার একেকটি আবেগঘন উপলক্ষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category