• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না নেইমার ইনফান্তিনোকে সরাতে ফিফাকে ‘অচল’ করার ছক বিরোধীদের ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে মেসিকে আটকাতে বুকেই ঘুষি মারেন আলভারেস আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে পেতে দুই ক্লাবের লড়াই পাকিস্তান জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ মাইকেল স্মিথ ফুটবলে সাফল্যের অন্যতম শর্তই ভালো গোলকিপিং,তবে দলবদলে দাম কম ফ্রি ট্রান্সফারে ম্যান সিটি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর অনুশীলনে বার্নার্দো সিলভা নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয় দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি ধুন্ধুমার অ্যাকশন ছবি ‘দ্য ফিউরিয়াস’

বিকৃত ভিডিও নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ম্রুণাল ঠাকুর

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ বা বিকৃত কন্টেন্টের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া অবয়ব ও পরিচয় ব্যবহার করে তৈরি করা কন্টেন্ট অনতিবিলম্বে বন্ধ না করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন এই অভিনেত্রী। নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ না করলেও পোস্টটিকে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে গণ্য করার আহ্বান জানিয়ে ম্রুণাল লেখেন, আমার অবয়ব ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এই ঘোষণাকে অবিলম্বে অপকর্ম বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করুন। আমার পরিচয়ের আর কোনো অপব্যবহার হলে এবার সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি এআই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিত্ব ও পরিচয়ের অপব্যবহার ঠেকাতে অনেক ভারতীয় অভিনয়শিল্পী আদালতের শরণাপন্ন হয়েছেন। অনুমতি ছাড়া প্রযুক্তির এই ব্যবহারে রাশ টানতে ইতোমধ্যে আইনি পথ বেছে নিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠির মতো তারকারা।
এর আগে ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানাও। প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি-ভিডিও বানিয়ে নারীদের হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছিলেন, প্রযুক্তির ব্যবহার যেখানে প্রগতির চিহ্ন, সেখানে বিকৃতি ছড়াতে এর প্রয়োগ মানসিকতার অধঃপতনের প্রমাণ দেয়। প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর শাস্তির দাবিও জানান তিনি। পরবর্তীতে রাশমিকার ডিপফেক ভিডিও ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তারও করেছিল পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category