• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
সারোয়ার আরিফ উদ্দিনের টেলিফোন প্রতীকেই আস্থা রাখতে চায় অভিভাবকরা দুর্গাপুরে এডিপি প্রকল্পের অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ ‎ দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে- হাসনাত আব্দুলাহ পিরোজপুরে এপেক্স এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ শ্রীপুরে স্কুল মাঠে নির্মাণ সামগ্রী রাখায় চলাচল, খেলাধুলার অনুপোযুগী ‘সির সির’ গানে ফুটবলের মহারণে মেতে উঠল বনানী, হোমকামিং কনসার্টে মাতালেন সানজয় আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তি—‘বিয়েটা আর করতে হলো না’ সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুটিং! চমকে দিলেন দীপিকা ইতিহাস গড়া হাফটাইম শো, মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস ‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক

বিটিএসের কনসার্টে শ্রোতার ঢল, ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্টও

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: প্যারিসে রেকর্ড গড়েছে কে-পপ ব্যান্ড বিটিএস। ফ্রান্সের স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে শুক্রবার ও শনিবার গান পরিবেশন করেছে ব্যান্ডটি। দুই দিনের শোতে ৯২ হাজার দর্শক উপস্থিত ছিলেন। কনসার্টে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁ। তাঁদের বিটিএসের লাইটস্টিক হাতে দেখা যায়। পরে মাখোঁ ইনস্টাগ্রামে কনসার্টের একটি ভিডিও প্রকাশ করে লেখেন, ‘প্যারিসে স্বাগতম।’
বিটিএসের ‘আরিরাং’ বিশ্ব সফরের ইউরোপ পর্বের শেষ আয়োজন ছিল প্যারিসের এই কনসার্ট। মার্চে অ্যালবামটি প্রকাশের পর শুরু হয় এই সফর।
২০১৯ সালের পর প্রথমবার প্যারিসে কনসার্ট করল বিটিএস। অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামের আশপাশে জড়ো হন হাজারো ভক্ত। বিটিএসের রঙের পোশাক, ব্যাগ ও নানা অনুষঙ্গ নিয়ে তাঁরা অপেক্ষা করেন। অনেক ভক্ত নিজেদের তৈরি ব্রেসলেট ও কি-রিং অন্যদের উপহার দেন।
কনসার্ট শুরু হয় ‘হুলিগান’ গান দিয়ে। এরপর একে একে পরিবেশন করা হয় ‘নট টুডে’, ‘আইডল’, ‘বাটার’, ‘ডায়নামাইট’সহ জনপ্রিয় গান।
বিটিএসের গান উপভোগ করতে এসেছিলেন বিভিন্ন বয়সের মানুষ। তরুণীদের পাশাপাশি ছিলেন ৫০ বছরের বেশি বয়সী ভক্ত।
কনসার্ট শেষে বিটিএসের সদস্যরা ফরাসি ও কোরিয়ান ভাষায় ভক্তদের ধন্যবাদ জানান। জিমিন বলেন, ‘এটাই আমাদের ব্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের কনসার্ট।’
আরএম ফরাসি ভাষায় প্যারিসের দর্শকদের প্রশংসা করেন। জে-হোপ বলেন, প্যারিস হলো সেরা আর্মিদের (বিটিএস ভক্তদের) শহর। এর আগে ২০১৯ সালে একই স্টেডিয়ামে কনসার্ট করেছিল বিটিএস। সে কথা মনে করিয়ে সুগা বলেন, এবারের আয়োজন আগের চেয়ে অনেক বড়।
বিটিএসের এই আয়োজন নিয়ে ফরাসি সংবাদমাধ্যম লে মঁদও প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ বিরতির পরও দলটি আরও শক্তিশালী হয়ে ফিরেছে। প্যারিসের পর যুক্তরাষ্ট্রে যাবে বিটিএস। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালের হাফটাইম শোতেও অংশ নেওয়ার কথা রয়েছে দলটির।

সূত্র: কোরিয়া জুংআং ডেইলি


আপনার মতামত লিখুন :
More News Of This Category