• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
কচুয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা! ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’—বরখাস্তের ৪ দিন পর বাংলাদেশ কোচের বিস্ফোরক দাবি কাজাখস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে মেয়েদের জয়ের হ্যাটট্রিক ইউএস ওপেনে সিওনতেকের বিপক্ষে জিতেছেন ঝেং কিনওয়েন ব্রাজিলের বর্তমান দলটিকে নিয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে না বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না আশিষ নেহরা সাফ গেমসে অংশ নিতে পাকিস্তানে যাবে ভারত এমবাপের ব্যালন ডি’অর জয়ের দাবি ‘ছেলেমানুষি ও করুণ বিলাপ’ ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে ‘আ বিউটিফুল লাই’ সিনেমায় মৌসুমী

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। জানা গেছে, মা অসুস্থ থাকায় সেখানে তাকে ও পরিবারের অন্য সদস্যদের সময় দিচ্ছেন তিনি। অন্যদিকে দেশেই রয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। প্রবাসে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি টুকটাক শুটিংয়েও অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে শোনা গেল তার নতুন সিনেমার খবর। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে চিত্রায়িত তার ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার শোনা যাচ্ছে তার নতুন সিনেমার কাজ। যার নাম ‘আ বিউটিফুল লাই’।
কিন্তু খানিকটা পেছন ফিরে তাকালে আসে সেই বিতর্কিত নির্মাতা হাসান জাহাঙ্গীরের সেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটির কথা। এখানে অভিনয় করেছিলেন মৌসুমী। কথা ছিল এটি একটি এক ঘণ্টার নাটক বা ওয়েব কনটেন্ট হিসেবে নির্মিত হবে। কিন্তু পরবর্তীতে নির্মাতার অদ্ভুত সিদ্ধান্তে কনটেন্টটিকে টেনে বড় করে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়া হয়। পরে দর্শক সেটিকে ‘নিম্নমানের’ ও ‘অখাদ্য’ কনটেন্ট হিসেবেও অভিহিত করেন। পাশাপাশি মৌসুমীর কাজের রুচি নিয়েও প্রশ্ন তোলেন অনেকে; দীর্ঘদিন ধরে ব্যবসাসফল বা মানসম্মত কোনো কাজ না থাকায় এমন কনটেন্টে প্রিয় নায়িকাকে দেখে হতাশ হয়েছিলেন দর্শকেরা।
বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন ওমর সানী ও মৌসুমী নিজেও। ওমর সানী ভিডিও বার্তায় এটিকে সিনেমা মানতে নারাজ হয়ে এর মুক্তি বন্ধের আহ্বান জানান। অন্যদিকে মৌসুমীর অভিযোগ, তার অজান্তেই কাজটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে ‘কাটপিস’-এর মতো ব্যবহার করা হয়েছে, যা চরম অনৈতিক।
এই বিতর্কের মাঝেই এবার জানা গেল মৌসুমীর নতুন প্রজেক্ট ‘আ বিউটিফুল লাই’-এর খবর। নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল যুক্তরাষ্ট্রে বসে এই কাজটির গল্প রচনা ও নির্দেশনার দায়িত্ব পালন করছেন। তবে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সঙ্গে এই নতুন কাজের একটি বড় জায়গায় মিল দেখা যাচ্ছে। জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ‘আ বিউটিফুল লাই’ প্রজেক্টটিও একটি টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও সেটিকেও একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর কথা ভাবা হচ্ছে এবং সে অনুযায়ী চিত্রনাট্য বড় করা হচ্ছে। ছোট পরিসরের কনটেন্টকে টেনে বড় সিনেমা বানানোর এই একই কৌশল এর আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর ক্ষেত্রে চরম বুমেরাং হয়েছিল। ফলে নতুন প্রজেক্টটিও একই পথে হাঁটছে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে। তবে ‘আ বিউটিফুল লাই’ সব মিলিয়ে কেমন প্রোজেক্ট হবে, তা নির্ভর করছে এর ট্রেলার প্রকাশ কিংবা সিনেমাটি মুক্তির পর।
নতুন সিনেমাটি নিয়ে সংবাদ মাধ্যমে মৌসুমী জানিয়েছেন, এটি মূলত একটি থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প। গল্পে যা কিছু ঘটবে, তা একটি মিথ্যার ওপর ভিত্তি করে এগোবে। শুরুতে টেলিফিল্ম ভাবা হলেও শেষ পর্যন্ত এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে যাচ্ছে এবং দর্শকেরা একটি উপভোগ্য গল্প পাবেন বলে আশাবাদী তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category