• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি: মার্কিন রাষ্ট্রদূত

বিয়ের সাজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : প্রায়ই ব্রাইডাল ফটোশুটে নিজেকে মেলে ধরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। হাতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা না থাকলে মেকওভারের কাজে নিজেকে মেলে ধরতে দেখা যায় তাকে। এবারও তার ব্যতিক্রম ঘটল না, এক ব্রাইডাল মেকওভারে কনে সেজে উঠলেন অপু। সঙ্গে বর বেশে ছিলেন চিত্রনায়ক আদর আজাদ। এতে বেশ প্রশংসাই পাচ্ছেন তারা।
কিছু কিছু ছবিতে আদর আজাদের সঙ্গে একফ্রেমে পোজ দিয়েছেন অপু বিশ্বাস। যে কারণে কেউ কেউ বলছেন, মানিয়েছে তাদের; মানে, শাকিবে খানের চেয়েও আদর আজাদের পাশে অপুকে মানাচ্ছে! সব মিলিয়ে তারা প্রশংসাই পাচ্ছেন বেশ। বিয়ের হলুদের সাজে যেমনটা দেখায়, তেমনই ছিল তাদের পোশাক।
অপু বিশ্বাস সদ্য তার ফেসবুকে ভিডিও ও কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানেই ফুটে ওঠে তাদের এই সৌন্দর্য। ছবিগুলোতে নিজেদের এই ফটোশুটকে সুন্দর এক ছন্দে অভিহিত করেছেন। অপু লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা’।
এতে অপু বিশ্বাসকে দেখা গেছে জলপাই রঙের নান্দনিক কাজ করা এক লেহেঙ্গায়, যেটার ওড়নার রং হলুদ। পোশাকে এই দুই রঙের কম্বিনেশন অপু বিশ্বাসকে আরও নজরকাড়া করে তোলে। কানে ও গলায় ভারী অলংকার অপুর কনে রূপ ফুটে ওঠে প্রায় পুরোপুরি।
অন্যদিকে বর সেজে থাকা আদর আজাদও কম যাননি। তাকে পরানো হয়েছে লাল কাজ করা পাঞ্জাবি। বর-কনের লুকে রাজকীয় ভঙ্গিতে দুজনে একসঙ্গে বেশ কিছু পোজ দিয়েছেন। অপুর লাল দোপাট্টার নিচে কখনো আদর আজাদকে দেখা যায়, আবার মুখে মিষ্টি হাসি রেখে ভিন্ন দিকে পোজ দিতে দেখা যায় অপুকে।
বিশেষ এই ফটোশুটে অপু বিশ্বাসের মেকওভারের নেপথ্যে কারা, তার ক্রেডিট দিয়েছেন অপু বিশ্বাস। পুরো শুটের স্টাইলিং ও কনসেপ্ট, গহনা, পোশাক- এসবকিছুরও ক্রেডিট দিয়েছেন চিত্রনায়িকা। তাদের এই ফটোশুট, মেকওভার এখন অপু-আদর উভয়ের টাইমলাইনেই বেশ শোভা পাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category