• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

বিরতি কাটিয়ে ‘শিকার’-এ ফিরছেন অপু বিশ্বাস

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : শাকিব খানের সঙ্গে জুটি ভাঙার পর থেকে সিনেমায় নিয়মিত নন অপু বিশ্বাস। কিছু দিন পরপর তাকে নতুন সিনেমার শুটিং থেকে বিরতি টানতে হয়। দুই বছরের বিরতি ভেঙে তিনি আবারও নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত হলেন।
অপুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্র্যাপ’। দীন ইসলাম পরিচালিত ত্রিলারধর্মী সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পায়। বর্তমানে অভিনেত্রী ‘শিকার’ শিরোনামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন নতুন নায়ক মুরতজা পলাশ। সম্প্রতি হিমালয়ের দেশ নেপালে এ সিনেমার শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।
নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় এক মাস ধরে চলবে সিনেমাটির দৃশ্যধারণ। আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে এটির। তবে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও জানানো হয়নি।
‘শিকার’নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘‘সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। নির্মাতার কাছে এটির গল্প শুনে তাই রাজি হয়েছি। এই সিনেমার মাধ্যমে আমি একজন নতুন নায়কের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এটি নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।’ ‘শিকার’-এর পাশাপাশি অপুর হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ নামে আরও দুটি সিনেমা। ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ, এতে তার বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’-এ তার বিপরীতে আছেন আদর আজাদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category