• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Headline
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটক করল পুলিশ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় দুই দিনের রিমান্ডে জিসান সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কচুয়ায় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বাবাকে নিয়ে যে গানগুলো আজও ছুঁয়ে যায় হৃদয় ৮ হাজার টাকা আয় করে ৪ হাজার দিতেন স্কুল বেতন, বাবার স্মরণে আবেগী তৌসিফ বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী ‘মানুষ আজও তাঁকে মনে রেখেছে’, বাবাকে নিয়ে ফাহমিদা নবী

বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ এক সময় গ্রামীণ জনপদে জৈষ্ঠ্য ও আষাঢ় মাসের অন্যতম আকর্ষণ ছিল গাছের ডালে থোকায় থোকায় ঝুলে থাকা কুচকুচে কালো রসালো ফল জাম। গ্রামীণ ঐতিহ্যের সাথে মিশে থাকা এই সুস্বাদু ফলটি এখন আর আগের মতো চোখে পড়ে না। দিন দিন কমে যাচ্ছে জাম গাছের সংখ্যা, যার ফলে ফলটি এখন প্রায় বিলুপ্তির পথে।
​​ছোট্ট এই ফলটি পুষ্টির এক বিশাল ভাণ্ডার। জামে প্রধানত যে সমস্ত ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে ​ভিটামিন সি প্রচুর পরিমাণে , যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।​ভিটামিন এ রয়েছে যা চোখের সুরক্ষায় অত্যন্ত কার্যকর।​ভিটামিন বি-কমপ্লেক্স বিশেষ করে বি১ বি২ বি৩ বি৬ শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে।
​জামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস।​মানবদেহে ভিটামিনের ঘাটতি পূরণ করে জাম ভিটামিন সি-এর অভাব দূর করে, জামে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি শরীরের স্কার্ভি রোগ প্রতিরোধ করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে।
জামে প্রচুর আয়রন থাকে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। ফলে এটি অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার ঘাটতি পূরণে দারুণ ভূমিকা রাখে। চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে এবং রাতকানা রোগ প্রতিরোধে এটি ভিটামিন এ-এর অভাব পূরণ করে।
জামে থাকা জাম্বোলিন নামক উপাদান স্টার্চ বা শর্করাকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিস রোগীদের জন্য জাম এবং জামের বিচির গুঁড়ো অত্যন্ত উপকারী।
জামে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।এতে প্রচুর ফাইবার বা আঁশ থাকে,যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া সচল রাখে। কম ক্যালরি যুক্ত হওয়ায় এটি ওজন কমাতেও সাহায্য করে।
অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় জাম শরীরকে বিভিন্ন ধরণের ব্যাকটেরিয়া ও ভাইরাল ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। জামের অ্যাস্ট্রিনজেন্ট উপাদান ত্বককে দাগহীন, টানটান ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।
​জাম মূলত ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্টের খনি। এতে রয়েছে ​ভিটামিন C যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বকের উজ্জ্বলতা রক্ষায় এটি দারুণ কার্যকরী।এতে রয়েছে ​ভিটামিন A যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ​ভিটামিন B-কমপ্লেক্স (যেমন থায়ামিন, রিবোফ্লাভিন): শরীরের শক্তি উৎপাদনে ও স্নায়ুতন্ত্র সচল রাখতে ভূমিকা রাখে।এতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে।

​জাম ফল ​ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী

​ডায়াবেটিস রোগীদের জন্য জাম একটি মহৌষধ। জামে থাকা ‘জাম্বোলিন নামক উপাদান স্টার্চ বা শ্বেতসারকে রক্তে শর্করায় রূপান্তরিত হতে বাধা দেয়। শুধু ফলই নয়, জামের বিচির গুঁড়োও রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
​​উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, গ্রামে এবং সারাদেশে অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই জাম ফলটি দিন দিন হারিয়ে যেতে বসেছে। তবে এই ঐতিহ্যবাহী ফলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং পুষ্টির চাহিদা মেটাতে আমরা বিভিন্ন ফলের চারা সহ জাম গাছের চারা রোপন করতে বৃক্ষ প্রেমীদের বেশি বেশি উদ্বুদ্ধ করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category