• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বিশ্বকাপ ফাইনালের টিকিট পেলেই মাঠে থাকবেন শাকিব খান

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ঢালিউডের সুপারস্টার শাকিব খান আবারও যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে তার অন্যতম পরিকল্পনা ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করা। টিকিট সংগ্রহ করতে পারলেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে খেলা দেখবেন তিনি।
শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর অবশ্য নতুন কোনো বিষয় নয়। তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র (গ্রিন কার্ড)ধারী হওয়ায় অভিবাসন-সংক্রান্ত নিয়ম মেনে নির্দিষ্ট সময় পরপর দেশটিতে অবস্থান করতে হয় তাকে। সেই প্রয়োজনের পাশাপাশি এবারের সফরে বিশ্বকাপের ফাইনালও হয়ে উঠেছে বিশেষ উপলক্ষ।
উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে আয়োজন করা হচ্ছে জমকালো বিরতিবেলার সংগীতানুষ্ঠান। এতে পরিবেশন করার কথা রয়েছে শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের। তবে এবারের সফরে বিশ্বকাপ ফাইনাল দেখা ছাড়া অন্য কোনো কাজ রয়েছে কি না, কিংবা তিনি কবে দেশে ফিরবেন— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি শাকিব খান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category