• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’—আদালত চত্বরে ক্ষুব্ধ পরীমনি ইরান যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে হার, অবশেষে স্বীকার করলেন ট্রাম্প হরমুজে অপারেশনের আওতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়ার বাহিনী আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান নির্বাচন কমিশনের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা কী করতে পারবে, কী পারবে না সমঝোতা নাকি যুদ্ধ, কোন পথে হাঁটবেন ‘পরাজিত’ ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কুকুর পার্ল ব্রাজিলে ফুটবল ম্যাচে মারামারির চূড়ান্ত, ৫৩ লাল কার্ডের বিশ্ব রেকর্ড ৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কুকুর পার্ল

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মালকিন ভ্যানেসা সেমলারের সঙ্গে থাকা চিহুয়াহুয়া প্রজাতির কুকুর পার্ল আকারে হয়তো অতি ক্ষুদ্র, কিন্তু তাকে উপেক্ষা করা একেবারেই অসম্ভব! ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির জীবন্ত কুকুরের খেতাব জয় করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এটি।
পার্লের উচ্চতা মাত্র ৩.৬ ইঞ্চি (৯.১ সেমি), দৈর্ঘ্য প্রায় ৫ ইঞ্চি (১২.৭ সেমি) এবং ওজন মাত্র ১.২ পাউন্ড (৫৫৩ গ্রাম)। অর্থাৎ এটি একটি পপসিকল স্টিকের চেয়েও ছোট, এক ডলারের কাগজের নোটের সমান লম্বা এবং যেকোনও হার্ডকভার বইয়ের চেয়েও হালকা! জন্মের সময় পার্লের ওজন ছিল ১ আউন্সেরও কম (২৮.৩ গ্রাম), যা এক টুকরো পাউরুটির ওজনের সমান। দুই বছর বয়সে পূর্ণবয়স্ক হওয়ার পরও পার্লের আকৃতি বিশেষ বাড়েনি। তবে ক্ষুদ্র এই পুতুলসম অবয়ব সত্ত্বেও পার্ল চঞ্চল, কৌতুহলী ও প্রাণবন্ত। ছবির জন্য পোজ দেওয়া হোক কিংবা বিশ্বজুড়ে ভক্তদের মন জয় করা, পার্ল প্রমাণ করেছে আকৃতি দিয়ে উপস্থিতি মাপা যায় না। ডলহাউসে মানানসই এই ছোট্ট প্রাণীটি এখন বিশ্বজুড়ে কোনও তারকার চেয়ে কম জনপ্রিয় নয়।

সূত্র: রিপলি’স


আপনার মতামত লিখুন :
More News Of This Category