• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
সুস্থ সংস্কৃতির মাধ্যমে ভেদাভেদহীন শান্তিময় বাংলাদেশ গড়া হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী ‘হিটুর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই’: নিহত আছিয়ার মা পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে নবম ট্রেজারারের যোগদান নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজে দিনে চলছে মাত্র ৫ জাহাজ ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র বাজপাখির ছানার দাম ৫ কোটি টাকা যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

‘বোহেমিয়ান ঘোড়া ২’ ও দুই সিনেমা নিয়ে আসছেন অমিতাভ–মুশফিকা

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : দেড় বছর আগে মুক্তি পাওয়া ‘বোহেমিয়ান ঘোড়া’য় উঠে এসেছিল এক ট্রাকচালকের জীবনের বিচিত্র গল্প। সাত পর্বের কমেডি সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করে প্রশংসা পান মোশাররফ করিম। এবার আসছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। আগামী ডিসেম্বরে শুরু হবে ‘বোহেমিয়ান ঘোড়া ২’I–এর শুটিং। পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে সিরিজটি পরিচালনা করবেন তাঁর স্ত্রী চলচ্চিত্র নির্মাতা মুশফিকা মাসুদ।
অভিনয়শিল্পীদের শিডিউল ঠিক করার কাজ চলছে, রবিবার জানালেন অমিতাভ রেজা। প্রথম কিস্তিতে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছিলেন রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিন। দ্বিতীয় কিস্তিতে আগের শিল্পীদের অনেকেই থাকবেন। আবার কয়েকজন পরিবর্তনও করা হতে পারে। এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না অমিতাভ রেজা।
‘বোহেমিয়ান ঘোড়া ২’ অমিতাভ রেজা চৌধুরী–মুশফিকা মাসুদের একসঙ্গে প্রথম কাজ নয়। দুজন একসঙ্গে আগে বিজ্ঞাপনচিত্রও বানিয়েছেন। গত নভেম্বরে বিয়ের পর থেকেই তাঁরা একসঙ্গে কাজ করছেন বলে জানান অমিতাভ রেজা। দুজনেই চলচ্চিত্র নির্মাতা হওয়ায় চিত্রনাট্য তৈরি থেকে শুরু করে পরিচালনা—পুরো সৃজনশীল প্রক্রিয়ায় তাঁরা একে অন্যের সঙ্গে যুক্ত থাকছেন। স্বামী–স্ত্রী হিসেবে একসঙ্গে কাজ করার সুবিধার কথাও জানিয়েছেন অমিতাভ রেজা, দুজনের আলাদা মনন ও অভিজ্ঞতা একই কাজে যুক্ত হওয়ায় সৃজনশীলভাবে লাভবান হচ্ছেন তাঁরা।
অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘সবচেয়ে বড় সুবিধা হলো, দুটি আলাদা মনন ও অভিজ্ঞতা একই কাজে যুক্ত হচ্ছে। মুশফিকার কাছ থেকে আমি নতুন ভাবনা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি পাই, যা আমার চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করে। অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে কাজ করার অভিজ্ঞতা এবং এখানকার বাস্তবতা সম্পর্কে আমার যে ধারণা, সেটি মুশফিকার কাজে সহায়ক। এই পারস্পরিক আদান-প্রদানই আমাদের একসঙ্গে কাজ করার মূল শক্তি।’
ওয়েব সিরিজের পাশাপাশি এই দম্পতিকে বড় পর্দায়ও যৌথভাবে কাজ করতে দেখা যাবে। আগামী বছর অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদ যৌথভাবে আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরই ছবি দুটির নির্মাণকাজ শুরু হবে।
এদিকে মুশফিকা মাসুদ নিজের চলচ্চিত্র নিয়েও এগিয়ে যাচ্ছেন। ‘আই অ্যাম শি’I নামে তাঁর ছবিটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েস্ট মিটস ইস্ট ল্যাবের তিনটি নির্বাচিত প্রকল্পের একটি হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category