• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

ব্রাজিলের জয়ে শোবিজ তারকাদের উচ্ছ্বাস

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : প্রথম ম্যাচে হতাশাজনক পরাজয়ের পর উদযাপনে ফিরল ব্রাজিল। শনিবার (২০ জুন) সকালে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে চেনা দাপট দেখাল ফুটবল বিশ্বের এই পরাশক্তি। এ আনন্দের জোয়ার গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে।
ব্যতিক্রম নন বাংলাদেশি শোবিজ তারকারাও। ঢাকাই শোবিজের অনেক তারকা সেলেসাওদের সমর্থক। সকাল সকাল ঘুম থেকে উঠে খেলা দেখেছেন, আর জয়ের পর প্রকাশ করেছেন আনন্দ ও উচ্ছ্বাস।
এ সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ব্রাজিলের পুরনো ভক্ত। ম্যাচের আগে একটি ভিডিও বার্তা দিয়ে প্রিয় দলের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। জয়ের পরও জানিয়েছেন প্রতিক্রিয়া। এছাড়া ব্রাজিলের পতাকা ও খেলোয়াড়দের নাম আঁকা একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। জানিয়েছেন, রঙ পেন্সিলে ছবিটি এঁকেছে তার বোনের পুত্র।
ব্রাজিলভক্ত জিয়াউল হক পলাশ: অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি দীর্ঘদিন ধরে ব্রাজিলের সমর্থক। প্রথম ম্যাচ নিয়ে তিনিও অবশ্য হতাশ ছিলেন। এক মুহূর্তের জন্য দল বদলের চিন্তাও এসেছিল মাথায়! তবে আজকের ম্যাচে মনোবল বেড়েছে তার। শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় দলকে।
জান্নাতুল সুমাইয়া হিমি: অভিনেতা পার্থ শেখের পছন্দের দলও ব্রাজিল। ব্রাজিলের সাদা রঙের একটি জার্সি পরে সেলফি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘ফ্রেশ স্টার্ট’।
উপস্থাপক নীল হুরেরজাহান ক্রীড়াভক্ত মানুষ। পছন্দের দল ব্রাজিল। আজকের জয়ে ভীষণ আনন্দিত তিনি। লিখেছেন, ‘সাম্বা ফিরিয়ে এনেছে ব্রাজিল, তবে হাইতি লড়াইটা জারি রেখেছে। ব্রাজিল তাদের চেনা ছন্দ ফিরে পেয়েছে। এখন গ্রুপের পয়েন্ট টেবিলেও শীর্ষে আছে ব্রাজিল।’
উপস্থাপক, অভিনেত্রী মৌসুমী মৌ: আরেক উপস্থাপক, অভিনেত্রী মৌসুমী মৌয়েরও প্রিয় দল ব্রাজিল। যদিও তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন, এবার পর্তুগাল কিংবা স্পেন বিশ্বকাপ জিততে পারে। আজকের ম্যাচের পর ব্রাজিলের জার্সি পরে দুটি ফুটবল কোলে নিয়ে হাসিমাখা ছবি দিয়েছেন মৌ। সঙ্গে সবাইকে জানিয়েছেন সকালের শুভেচ্ছা।
নীল হুরেরজাহান: গায়িকা বিউটি শুভেচ্ছা জানিয়েছেন ভিডিওতে। তার ছেলেও ব্রাজিলের সমর্থক। ছেলের সঙ্গ ব্রাজিলের জার্সি পরে একটি ভিডিও দিয়েছেন তিনি। দুজনের উচ্ছ্বাসে ভক্তরাও খুশি।
শোবিজের প্রথম সারির অনেক তারকাও ব্রাজিলের সমর্থক। তবে আজকের ম্যাচ নিয়ে প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের কারোর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category