• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
“দক্ষতা উন্নয়নে মনোযোগী হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ বহুগুণে বেড়ে যাবে” নরওয়েতে ইতিহাসের মাঝে থাকার সুযোগ শিবচরে নারী হত্যা মামলার রহস্য উদঘাটন: আসামি গ্রেফতার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়া নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ জিতলেন মিসবাহ আরশাদ ‘নায়করাজ’ রাজ্জাককে নিয়ে শাকিব খানের আবেগঘন বার্তা লন্ডনে সংবাদ সম্মেলনে সালমান শাহর নীলা চৌধুরী বললেন, ১০০ কোটির প্রস্তাব এসেছিল গাড়ি আছে, চালক আছেন; রাস্তায় যাত্রীও আছে তবে সিএনজি পাম্পে গ্যাস নেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন

ব্র্যাকের উদ্যোগে ‘আমরা শক্তি, আমরা বল’ স্লোগানে স্বপ্নসারথি দলের দ্বিতীয় সেশন অনুষ্ঠিত

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর উদ্যোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার গিলাতলায় স্বপ্নসারথি দলের দ্বিতীয় সেশন ‘আমরা শক্তি, আমরা বল পর্ব-২’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত এ সেশনের মূল শিক্ষণীয় বিষয় ছিল দলে থাকার গুরুত্ব ও সুবিধা।
সেশনে অংশ নেওয়া স্বপ্নসারথি দলের সদস্যদের দলবদ্ধভাবে থাকার গুরুত্ব ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। আলোচনার মাধ্যমে সদস্যদের একে অপরের সহযোগী হয়ে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে উৎসাহিত করা হয়।
সেশনে বলা হয়, দলবদ্ধভাবে কাজ করলে পারস্পরিক সহযোগিতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি পায়। একসঙ্গে পথ চলার মাধ্যমে বিভিন্ন বাধা মোকাবিলা করে নিজেদের লক্ষ্য অর্জনের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে স্বপ্নসারথি দলের সদস্যদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করানো হয়।
আলোচনায় সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দলীয়ভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, ব্র্যাকের(সেলপ) উদ্যোগে স্বপ্নসারথি দলের এ ধরনের সেশন সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধারাবাহিকভাবে এমন কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
সেশনে উপস্থিত ছিলেন মহিতোষ সরকার, ডেপুটি ম্যানেজার, ব্র্যাক, পিরোজপুর, মোছা. শাকিলা আরজু, অফিসার, সেলপ এবং দোলা সিকদার, সিও, সেলপ। এছাড়া স্বপ্নসারথি দলের সদস্যরাও সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category