• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline
নাজিরপুরের রাজলক্ষী মহাবিদ্যালয় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত শরণখোলায় পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ তীব্র জ্বালানি সংকট: অর্থনীতির চাপ এসে পড়েছে শেয়ারবাজারে অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ বদলে গেলো আমদানি নীতির কাঠামো খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা কাশেম রিমান্ডে বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্রী ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নির্মল প্রশান্তি ও সুন্দর স্বপ্নের শুভকামনা অপু বিশ্বাসের

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে লাল রঙের একটি পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন। যা নজর কেড়েছে নেটিজেনদের।
দেখা যায়, পাঁচটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। রূপের পাশাপাশি তার পোশাকে ছিল নান্দনিকতা। লাল পোলকা ডট পোশাকে এদিন নিজেকে ধরা দেন। শুধু কি তাই? সঙ্গে জুড়ে দেন বার্তাও।
ছবিগুলো রাতেই তোলা। এতে হাস্যোজ্জ্বল ও ভিন্ন পোজ ক্যামেরাবন্দি হতে দেখা যায় অপুকে। রাতের আবহের এই ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’। অর্থাৎ, তার এই নৈশবার্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নির্মল প্রশান্তি ও সুন্দর স্বপ্নের শুভকামনা জানান নায়িকা।
পোস্টটি শেয়ার করার পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে; লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যায়। তবে অপুর এই পোস্টের মন্তব্য ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার পাশাপাশি দেখা যায় নানা রসাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্যও।
উল্লেখ্য, অপু বিশ্বাস তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে ছিলে। কাজের ফাঁকে ঘুরেছেন বেশ কয়েক স্থানেও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category