প্রভাত বিনোদন : ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ’। দুই পর্বের সিনেমাটির পেছনে চার হাজার কোটি রুপিরও বেশি ব্যয় হচ্ছে। নভেম্বরে মুক্তি পাবে এর প্রথম পর্ব। এ নিয়ে দর্শকও উচ্ছ্বসিত।
এখন চলছে জোর প্রচারণা। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্টকে নিয়ে বিশেষ প্রচারণা অনুষ্ঠান করেছে ‘রামায়ণ’ টিম। এরই অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে সিনেমাটির নতুন দুটি পোস্টার।
একটি পোস্টারে দেখা গেল, গল্পের অন্যতম প্রধান তিন চরিত্র রাম, সীতা ও লক্ষ্মণকে। তিনটি চরিত্রে যথাক্রমে পোস্টারে হাজির হয়েছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবে। আর আর দ্বিতীয় পোস্টারে রাবণ একাই। এ চরিত্রটি করেছেন কন্নড় তারকা যশ। তাকে নিয়ে আলাদা পোস্টারের মাধ্যমে যেন এ-ই বোঝানো হলো, রাবণ কিংবা যশ একাই যথেষ্ট!
পোস্টারে রাম-লক্ষ্মণ ও সীতার পরনে সাধারণ সাজ-পোশাক, গেরুয়া রঙের কাপড়। হাতে তীর-ধনুক। অন্যদিকে রাবণ তথা যশের শরীর-ভর্তি সোনার গয়না, দামি পোশাক। একটি প্রাসাদের প্রবেশদ্বারে ভয়াল চাহনিতে চেয়ে আছে সে। দুটি পোস্টার ঘিরেই দর্শকের ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।
নীতেশ তিওয়ারি নির্মিত ‘রামায়ণ’-এ আরো অভিনয় করেছেন ববি সানি দেওল, অরুণ গোবিল, লারা দত্ত, সোনাল ঝা, কাজল আগারওয়াল, রাকুলপ্রীত সিং, বিবেক ওবেরয়সহ অনেকে। সিনেমাটির সংগীত করেছেন অস্কারজয়ী এ আর রহমান ও হানস জিমার।