• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

ভুয়া অ্যাকাউন্ট মুছতেই বিপাকে বিশ্বখ্যাত তারকারা

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত বিনোদন: ইনস্টাগ্রাম থেকে ভুয়া অ্যাকাউন্ট ও ‘বট’ সরিয়ে ফেলার প্রক্রিয়ায় বড় ধাক্কা খেয়েছেন বিশ্বখ্যাত তারকারা। মেটার নতুন নীতিমালা অনুযায়ী নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কারণে গত বুধবার (৬ মে) এক রাতেই কাইলি জেনার ও কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিঙ্কসহ অনেক জনপ্রিয় তারকার অনুসারী সংখ্যায় বড় ধস নেমেছে। বিশেষ করে মার্কিন ইনফ্লুয়েন্সার কাইলি জেনার প্রায় ১ কোটি ৫০ লাখ অনুসারী হারিয়েছেন।
ক্ষতির এই তালিকায় বড় নাম হিসেবে উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অফিশিয়াল অ্যাকাউন্টও, যেখান থেকে প্রায় ১ কোটি অনুসারী কমেছে। পপ তারকা সেলেনা গোমেজ হারিয়েছেন ৬০ লাখ অনুসারী। নারী তারকাদের মধ্যে আরিয়ানা গ্রান্দে ৫৫ লাখ, বিয়ন্সে ৪৪ লাখ এবং টেলর সুইফট ৪১ লাখ অনুসারী হারিয়েছেন। রিহানার অ্যাকাউন্ট থেকেও প্রায় ২০ লাখ অনুসারী উধাও হয়েছে।
এছাড়া ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ৮০ লাখ এবং পপ তারকা সেলেনা গোমেজ হারিয়েছেন ৬০ লাখ অনুসারী। নারী তারকাদের মধ্যে আরিয়ানা গ্রান্দে ৫৫ লাখ, বিয়ন্সে ৪৪ লাখ এবং টেলর সুইফট ৪১ লাখ অনুসারী হারিয়েছেন। রিহানার অ্যাকাউন্ট থেকেও প্রায় ২০ লাখ অনুসারী উধাও হয়েছে। এমনকি ছোট পরিসরের ইনফ্লুয়েন্সাররাও তাদের মোট অনুসারীর প্রায় দুই থেকে পাঁচ শতাংশ হারিয়েছেন।
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মকে স্প্যামমুক্ত রাখতে এবং ‘নন-অর্গানিক’ বা কৃত্রিম অনুসারী নির্মূল করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত যারা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে অনুসারী বাড়িয়েছেন বা যাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে বট যুক্ত ছিল, তারাই এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন। তবে বিপুল সংখ্যক অনুসারী হারালেও তারকাদের তালিকার শীর্ষস্থানগুলোতে খুব একটা পরিবর্তন আসেনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category