• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না

ভ্রমণ ও অবকাশ খাতের বেস্ট হোল্ডিংস পিএলসি’র লভ্যাংশ ঘোষণা

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ারবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস পিএলসির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২৫ পয়সা করে নগদ লভ্যাংশ পাবেন। তবে কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশের আওতাভুক্ত থাকবেন না।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির মূল্য সংবেদনশীল তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির তথ্য মতে, স্পন্সরদের হাতে থাকা ৪৯ কোটি ২১ লাখ শেয়ার বাদ দিয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৪ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৫৯১ টাকা নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করা হয়েছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তবে সভার স্থান পরবর্তী সময়ে এজিএম নোটিশের মাধ্যমে জানানো হবে। লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।
কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বেসিক সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের অর্থবছরে এটি ছিল ৩০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৭ পয়সা বা ২৩.৩৩ শতাংশ। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ডাইলুটেড ইপিএস হয়েছে ২০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২৮ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে ডাইলুটেড ইপিএস কমেছে ০.০৮ টাকা বা ২৮.৫৭ শতাংশ।
এদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৭ পয়সা। আগের অর্থবছর শেষে এটি ছিল ৫৩ টাকা ৫৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ২১ পয়সা বা ০.৩৯ শতাংশ। অন্যদিকে, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আগের অর্থবছরে এটি ছিল ১ টাকা ৩৯ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ কমেছে ৮ পয়সা বা ৫.৭৬ শতাংশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category