• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশ সফর শেষ করে ঢাকা ছেড়েছেন ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন জুঁই এমপি এসএসসিতে সামসুল হক খান অ্যান্ড স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন রাশিয়ার সবচেয়ে ধনী নারীর ব্যবসায়িক সাম্রাজ্য কেন ধ্বংস করে দিতে চায় ইউক্রেন ইতিহাসের উষ্ণতম জুন-জুলাই পেরোল ইউরোপ, আরও বিপদ আসছে নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও

মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: পশ্চিমবঙ্গের হালিশহরে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের পুলিশ হেফাজতে মারা যাওয়া তৃণমূল কর্মী বির্জু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে শনিবার এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা মমতার গাড়ি ঘিরে ধরে কাদা লেপে দেয় এবং বোতল ও জুতা নিক্ষেপ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা তৃণমূল সুপ্রিমোকে ‘চোর’ ও ‘ডাকাতের রানি’ বলে স্লোগান দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মমতার নিরাপত্তা নিশ্চিত করে তাকে সরিয়ে নেয়।
ঘটনার বর্ণনা দিয়ে মমতা বলেন, পুলিশের সামনেই অসামাজিক মৌলবাদীরা আমার গাড়িতে বড় বড় পাথর ছুড়ে মেরেছে। গাড়ির ওপর হামলা এতটাই মারাত্মক ছিল যে জানালার কাচ খোলা থাকলে আমার মাথা ফেটে যেত। তিনি অভিযোগ করেন, পুলিশ কোনও পদক্ষেপ না নিয়ে বিজেপিকে সুরক্ষা দিচ্ছে।
তবে হামলার নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, এতে বিজেপি কর্মীদের কোনও সম্পৃক্ততা নেই। বিজেপি পাথর বা জুতা নিক্ষেপ সমর্থন করে না উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বিজেপির রাজনৈতিক সংস্কৃতিতে এসবের জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী ও জ্যেষ্ঠ নেত্রী উল্লেখ করে তিনি বলেন, বিজেপি কোনও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা বা কাদা ও জুতা নিক্ষেপ সমর্থন করে না।
দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী বির্জু কেওট পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের দাবি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে কেওটের স্ত্রীর অভিযোগ, হেফাজতে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং ঘটনার স্বাধীন তদন্তের দাবি ওঠেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :
More News Of This Category