• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি কচুয়ায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত ময়মনসিংহে মিন্টু হত্যা মামলায় , ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন ইরানের ওপর অবরোধ কার্যকরে ২০ যুদ্ধজাহাজ, কয়েক শ উড়োজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা যৌন নিপীড়নের দায়ে অবশেষে ক্যারলকে ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প ট্রাম্পের নিয়মকেই অস্ত্র বানিয়ে তাঁকে নিয়ে কীভাবে খেলছে ইরান উড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে পা ধরে কীভাবে বাঁচিয়ে আনলেন স্ত্রী

ময়মনসিংহে মিন্টু হত্যা মামলায় , ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহে আলোচিত দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে মামলার আরও ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের ৩০ হাজার টাকা করে জরিমানা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের ৫০ হাজার হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আ. মতিন, আব্দুস ছামাদ, মো. মোসারফ হোসেন মোসা, মো. মোফাজ্জল হোসেন মোসা, মো. তোফাজ্জল হোসেন তোফা, মো. নাজমুল মিয়া, মো. মোকলেছুর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল, মো. সিদ্দিক মিয়। এদের মাঝে মো. মাসুদ মিয়া ও মো. সিদ্দিক মিয়া পলাতক রয়েছে।
স্পেশাল জজ আদালতের পিপি মো. আকরাম হোসেন রায়ে দুই জনের মৃত্যুদন্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দন্ডপ্রাপ্ত ১২ জনের ১০ জন উপস্থিত ছিলেন। বাকি দু’জন পলাতক। ১০ আসামির উপস্থিতিতে দুই জনের মৃত্যুদন্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পলাতক দুই জনের একজন মৃত্যুদন্ডপ্রাপ্ত মাসুদ মিয়া ও অপরজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিদ্দিক মিয়া।
মামলা সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট প্রতিপক্ষের হামলায় ভালুকা সাবরেজিস্ট্রার অফিসের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় পরের দিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১২ জনের সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় প্রদান করেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী এবং নিহতের স্বজনরা। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category