• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
ইসমাইলের কোমরে টাকা দেখেই হত্যার পরিকল্পনা, গ্রেফতার ৩ নাটোরে মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি মাগুরায় অভিযান, মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ ছাত্রকে বলাৎকারের অভিযোগে ফেনীতে মাদরাসা শিক্ষক গ্রেফতার খুলনায় মাছের দাম লাগামহীন, ক্রেতাদের বাজার মনিটরিংয়ের দাবি ত্রিশালে জিপিএ -৫ প্রাপ্ত ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান পাথরঘাটায় চাচী হত্যার ঘাতক আটক, ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল শরীয়তপুরে দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ আমিনবাজারে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত

মাগুরায় অভিযান, মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মাগুরা: মাগুরার শ্রীপুরে পৃথক দুটি স্থান থেকে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়নের আমলসার পূর্বপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হোসেন। এসময় একজনের কাছ থেকে ২৩ বস্তা এবং আরেকজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়।
সার মজুতকারীরা হলেন একই গ্রামের নয়ন জোয়ার্দার ও শহীদ জোয়ার্দার। কৃষকদের অভিযোগ, স্থানীয় শহীদ জোয়ার্দারের কাছে গেলে অনেক সময় তাদের বলা হতো, সার নেই। তবে বেশি দামে সার কিনতে চাইলে মজুত রাখা সার বিক্রি করা হতো।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হোসেন বলেন, অবৈধভাবে সার মজুতের খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে একজনের কাছ থেকে ২৩ বস্তা ও আরেকজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category