• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
মায়েদের নিয়ে পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ঢাকা থেকে খুনি ভাড়া করে এনে উপজেলা বিএনপি সভাপতিকে হত্যা, নেপথ্যে কারা বন্যার্তদের সহযোগিতায় গাইবেন রুনা লায়লা প্রিয় দলের জয়ের সাথে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মেলাতে নারাজ তানজিন তিশা শৃঙ্খলাজনিত কারণে মাইলস্টোন থেকে টিসি দেওয়া হয়েছিল সুহিকে রথযাত্রার অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল শিশু ইয়ামালের সঙ্গে লাজুক মেসির সেই বিখ্যাত ছবিটি কীভাবে তোলা হয়েছিল শরণখোলায় দম্পতির লাশ উদ্ধার, চিরকুটে লেখা, ‘আমাদেরকে মাফ করে দিও’ বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ চীন হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

মায়েদের নিয়ে পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পিরোজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর এর সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জিয়া উদ্দীন, প্রভাষক মো. লুৎফর রহমান, মহিলা পরিষদ জেলা সভাপতি খালেদা আক্তার হেনা, সুজন জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ খান ও আফজাল হোসেন লাভলু, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি ও সাংবাদিক খালিদ আবু, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, এপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাতাব উদ্দিন রিপন, পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও সাংবাদিক জুবায়ের আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি হাসান মামুন, সমাজসেবক জাহিদ রহমান ও সাংবাদিক অমিত বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা । বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন এবং দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি নিবিড় নজর রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে মাদকমুক্ত পিরোজপুর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সমাবেশ শেষে সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ এবং পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন বক্তারা ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category