• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

মারা গেছেন ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান আহমেদ

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব।
দেড় বছর আগে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন গিটারিস্ট ইমরান আহমেদ। এরপর চলেছে টানা চিকিৎসা। এই হাসপাতাল তো এই বাসা। গত সপ্তাহে শরীরের অবস্থা অবনতি হতে থাকে। এর পর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।
আফতাবুজ্জামান ত্রিদিব প্রথম আলোকে বলেন, ‘ওর শরীরটা ভালো যাচ্ছিল না। বলা যায় এক বছর যাবত বেশি অসুস্থ ছিল। হাসপাতালেই থাকতে হয়েছে এ সময়েই। ওর জন্য সবাই দোয়া করবেন। আমরা এখন হাসপাতালেই আছি। জানাজা ও দাফনের বিষয় এখনো পারিবারিকভাবে চূড়ান্ত হয়নি। সব চূড়ান্ত হলে আমরা জানিয়ে দেব।’
২০০৫ সালে ‘মেকানিক্স’ ব্যান্ডের পথচলা শুরু। প্রথম লাইনআপে ছিলেন ইমরান আহমেদ। ২০০৭ সালে ডি রকস্টারের দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে পরিচিতি পান তিনি। ২০০৮ সালে ব্যান্ড ছাড়েন ইমরান আহমেদ।
‘মেকানিক্স’ ছাড়ার পর আর কোনো ব্যান্ডে যোগ দেননি ইমরান। পারিবারিক ব্যবসায় যুক্ত ছিলেন এরপর। ব্যক্তিজীবনে স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category