• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গির সমালোচনার জবাব দিলেন প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচও ও পুলিশের তথ্যে বড় ব্যবধান শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আগামী মৌসুমে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য সরকারের সিপাহী-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র চান জহির উদ্দিন স্বপন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর পাঁচ দাবিতে আন্দোলন করবে নিকাহ রেজিস্ট্রাররা

মিগেলকে প্রাণঘাতী ফাউল করে সর্বোচ্চ শাস্তি পেলেন সেই গোলকিপার

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে তেনেরিফে ও আন্দরার মধ্যকার ম্যাচে ঘটেছিল বিয়োগান্তক ঘটনা। স্প্যানিশ স্ট্রাইকার জেসুস দে মিগেলকে প্রাণঘাতী ফাউল করেন আন্দরার গোলকিপার জেসুস ওউনো। তেনেরিফের ফুটবলারের মৃত্যুর কারণ হওয়ায় তাকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
যখন ঘটনাটি ঘটে, তখন দুই দলই ১০ জন নিয়ে খেলছিল, স্কোর ছিল ২-২। স্টপেজ টাইমের সপ্তম মিনিটে একটি উঁচু বল পেয়ে যান মিগেল। তাকে আটকাতে এগিয়ে আসেন ওউনো। হাফওয়ে লাইনের কাছে হাত দিয়ে বল থামানোর সুযোগ ছিল না আন্দরার গোলকিপারের। তিনি কিক করে বল ক্লিয়ার করতে চান, কিন্তু তার পা জোরে আঘাত করে ৩০ বছর বয়সী দে মিগেলের মাথায়।
কয়েক মিনিট ধরে চলে চিকিৎসা। স্ট্রেচারে করে মিগেলকে মাঠ থেকে বের করে আনা হয়। নেওয়া হয় হাসপাতালে। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন স্প্যানিশ স্ট্রাইকার। পরে তার হৃদস্পন্দন ফিরিয়ে আনা হয়। দে মিগেলের অবস্থা সোমবার সন্ধ্যার দিকে স্থিতিশীল ছিল। কিন্তু মঙ্গলবার সকালে তেনেরিফে জানায়, অবস্থার অবনতি হচ্ছে। কিছুক্ষণ পরই তার মৃত্যুর ঘোষণা দেয় ক্লাব। ওই ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন ওউনোকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। কোনো ফাউলের জন্য এটাই সর্বোচ্চ শাস্তি। ওউনোর বিরুদ্ধে মামলা করা যায় কি না, তা তদন্ত করছে পুলিশ।
গত বুধবার ওউনো একটি বিবৃতি দেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন দিন এগুলো। সঠিক ভাষা খুঁজে পাচ্ছি না আমি। যা ঘটেছে সেটা উপলব্ধি করা আমার জন্য খুব কঠিন। জেসুসকে হারিয়ে আমি অপরিসীম যন্ত্রণা ভোগ করছি। তার পরিবার ও তাকে যারা ভালোবাসতো, তাদের জন্য আমার সমবেদনা। আমি জানি সামনে অনেক কিছু হবে। আমার সামনে যাই আসুক না কেন সম্মানের সঙ্গে আমি তার সম্মুখীন হবো। এই মুহূর্তে জেসুস ও আমরা যে যন্ত্রণা পাচ্ছি, সেটার চেয়ে কিছুই ভাবতে পারছি না। শান্তিতে ঘুমাও, জেসুস।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category