• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Headline
পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী

মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৩০০ কোটি টাকার সিসিপিবি ইস্যুর সিদ্ধান্ত ঢাকা ব্যাংকের

Reporter Name / ৬৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৩০০ কোটি টাকার কনটিনজেন্ট-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড (সিসিপিবি) ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে ব্যাসেল-৩-এর শর্ত পরিপালনে এই বন্ড ইস্যু করা হবে। রবিবার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বন্ড ছেড়ে ৩০০ কোটি টাকা সংগ্রহের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের রিস্ক বেইজড ক্যাপিটাল অ্যাডেকোয়েসি নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বন্ড ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩ শতাংশ। ব্যাংকের প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, আলোচ্য সময়ে সমন্বিত ইপিএস হয়েছে ৯৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ১৪ পয়সা বা ১৩ শতাংশ।
তবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির মুনাফায় উন্নতি হয়েছে। এ সময়ে সমন্বিত ইপিএস হয়েছে ৩৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকের ইপিএস বেড়েছে ৯ পয়সা বা ৩১ শতাংশ। গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৬ পয়সায়।
২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৫ দশমিক ৭৪ শতাংশ শেয়ার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category