• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন কলকাতার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক। ‘স্পর্ধা’ নামের এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে কোয়েল মল্লিক; আরও রয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসু। সিনেমাটির প্রযোজক নিসপাল সিং রানে। প্রযোজকের মূল ভাবনায় ‘স্পর্ধা’র চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য।
চলচ্চিত্রটির গল্পে একজন স্বাধীনচেতা নারীর গল্প তুলে ধরা হবে, যিনি কাজের সঙ্গে কোনো আপস না করে একাধারে সংসার ও ক্যারিয়ার সামলান এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে আবারও পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক।
চলতি মাসের শেষের দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পর্ধা’।
উল্লেখ্য, গত বছর অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। সেই চলচ্চিত্রে কোয়েলের আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category